কমিউনিটি ওয়েলফেয়ার /জনকল্যাণ /পরিবেশ প্রকৃতি /রাজনীতি/নিউজ ডেস্ক :
দেশ ও মানুষকে ভালোবেসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফল কিন্তু জননেত্রী শেখ হাসিনা ভোগ করবেন না, আওয়ামী লীগও ভোগ করবে না। দেশ এবং দেশের মানুষ এর ফল ভোগ করবে। পরিবেশ বিপর্যয় কাটিয়ে উঠতে পিতার মতোই দেশ ও মানুষকে ভালোবেসে এই বৃক্ষরোপণের দায়িত্ব নেন বঙ্গবন্ধুকন্যা। যাদের কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে, তাদের বাধ্যবাধকতায় আনার জন্য নেতৃত্ব দিচ্ছেন তিনি। পরিবেশ রক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে সোচ্চার রাজনীতিবিদ। আসুন, আমরা সবাই মিলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সবুজ বাংলা করি।
১৮ আগস্ট (বুধবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লোহাগাড়ায় গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করার সময় একথা বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
তিনি আরো বলেন, জাতির পিতার দর্শন ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ উন্নতির চরম শিখরে থাকত। কিন্তু স্বাধীনতাবিরোধীরা সেটি হতে দেয়নি। তাদের অপচেষ্টা এখনও থেমে নেই। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, ছবি তুলে ফেসবুকে দেওয়ার নাম রাজনীতি নয়, রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে আসতে হবে।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্যারাগন কমিউনিটি সেন্টারে মুজিব শতবর্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সহ-সভাপতি মো.সিকদার, শ্রী নিবাস দাশ সাগর, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দফতর সম্পাদক তৈয়বুল হক বেদার, কোষাধ্যক্ষ মাহমুদুল হক, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুর আহমদ, উপ-দফতর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, পুটিবিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউনিয়ন যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ও পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদসহ প্রমুখ।






















