কমিউনিটি সেবা/ নিউজডেস্ক :
সৌদি আরব বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র স্থান ও আবেগের ঠিকানা। এই দুই বন্ধু রাষ্ট্রের সম্পর্ক ঐতিহাসিক ভাবে আদি ও অকৃত্রিম। করোনা দুর্যোগের এই কঠিন সময় সৌদি সাহায্য সংস্থা “King Salman Humanitarian Aid & Relief Center” বাংলাদেশের মানুষের জন্য এবছর ৮০ হাজার খাদ্য ঝুড়ি উপহার হিসেবে পাঠিয়েছে। এই সম্প্রীতি ও ভালবাসার উপহার এই জনপদের নিম্ন আয়ের মানুষের করোনা কালীন দুর্যোগে অনেক উপকারে আসবে। রোববার (৯ মে) স্বেচ্ছাসেবী সংগঠন – আল মানাহিল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধায়নে সৌদি আরবের King Salman Humanitarian Aid and Relief Center থেকে প্রেরিত দুস্থদের মাঝে খাদ্য ঝুড়ি বিতরণকালে এসব কথা বলেন। মেয়র আল মানাহিল ফাউন্ডেশন এর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন – করোনা দুর্যোগ কালীন সময়ে এই সংগঠনটি মানবতার সেরা নজীর দেখিয়েছেন। নগরীর বাগমনিরাম ওয়ার্ডের ৬০০ পরিবারকে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। মওলানা ফরিদ উদ্দিন বিন জমির উদ্দিন নানুপুরির সভাপতিত্বতে ও বিশিষ্ট সমাজসেবক কোতোয়ালি থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাসান মনসুরের সঞ্চালনায় – অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম সিটি কর্পোরসনের প্যানেল মেয়র ,কাউন্সিলর মো.গিয়াস উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিরর পরিচালক অহিদ চৌধুরী স্বপন। আরো উপস্থিত ছিলেন সৌদি দাতা সংস্থার সম্মানিত অতিথিবৃন্দ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র রেজাউল করিম চৌধুরী ২৮ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর “উপহার ঝুড়ি” গুলো ৬০০ নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেন।
……(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )
























