
কাতার বাংলা প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটির ব্যাপক উপস্থিতিতে এই অনুষ্ঠানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ২০ ডিসেম্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, মোঃআবু তালেব,মোহাম্মদ মুছা ও মোঃ আবুল হাছান আজাদ। অনুষ্ঠান শুরুতেই কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা ইউসুফ নূর। দোহার ম্যাজেস্টিক হোটেলে কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন কাতার আমিরি দেওয়ানের গবেষক ও ইতিহাসবিদ ড.হাবিবুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, জালাল আহমেদ সিআইপি,সংগঠনের উপদেষ্টা এম সাইফুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা হাজারী,যুগ্ন সাধারণ সম্পাদক এম এ সালাম ,সাংগঠনিক সম্পাদক আমিন ব্যাপারী, প্রচার সম্পাদক আবু হানিফ রানা। কমিউনিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মোঃ ইসমাইল মিয়া, আব্দুল মতিন পাটোয়ারী, শফিকুল ইসলাম তালুকদার বাবু, চাঁদপুর সমিতি কাতারের সভাপতি মোঃ মানিক হোসেন ,ইঞ্জিনিয়ার আবু রায়হান,মোল্লা মোঃ রাজিব রাজ, খাইরুল আলম সাগর,মেরাজসহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জসিম উদ্দিন আহমেদ দুলাল, নজরুল ইসলাম, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আলীম উদ্দিন, শফিকুল ইসলাম প্রধান,নুর সালাম ফিলিপ্স, মোঃ এনাম, মোঃ হারুন,সৈয়দ আনা মিয়া,আল আমিন খান, মাসুদ রানা, ওবায়দুল রহমানসহ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।দীর্ঘদিন পর সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় এই অনুষ্ঠান।






















