চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক হাই স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মেধা বিকাশে
অনুষ্ঠিত হয়ে গেল কুইজ প্রতিযোগিতা । ২৯ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বস্তরের ৩৬০ শিক্ষার্থী। বিজয়ের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সায়েম বলেন, জ্ঞান বিজ্ঞানে শিক্ষার্থীদের আরো বেশী আগ্রহ সৃষ্টি ও শিক্ষা বিস্তারে সংগঠন এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ হতে এই কুইজ প্রতিযোগিতা আয়োজন করি। গত ২২ সেপ্টেম্বর ছিল আমাদের গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী । আজ কুইজে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। তিনি বলেন গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের এই কুইজ শুধুমাত্র গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ে বিতরন করা হয়।এতে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অত্র বিদ্যালয়ের প্রায় চার শতাধিক স্টুডেন্ট এর মধ্যে ৩৬০ জন স্টুডেন্ট এই কুইজে অংশ নেয়। ।তবে পরবর্তীতে এই কুইজ প্রতিযোগিতা সাতকানিয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হবে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ প্রমোতেষ বসু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল শওকত ওসমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, সিনিয়র শিক্ষিকা শামীমা আক্তার, সিনিয়র শিক্ষকা কাউসার আক্তার,ধর্মীয় শিক্ষক মৌলানা হাসান,বিজ্ঞান শিক্ষক লাবু বড়ুয়া, সহকারী শিক্ষক বোরহান উদ্দিন। অনুষ্ঠানে গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য রাকিবুল হাসান জুবাইর, আবদুল্লাহ আল মামুন, কায়েস উদ্দিন, রবিউল হাসান ইফতেখার, ইরফানুল হক, মোহাম্মদ সায়েম, নাইমুর রহমান বাবু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফেরদৌস বিএসসি। অতিথিগন তাঁদের বক্তৃতায় গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের সমাজসেবা এবং শিক্ষা বিস্তারে এসব আয়োজনের ভুয়সী প্রশংসা করেন।
কুইজে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আমানুল্লাহ সোহেল। গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের পক্ষ হতে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কার্য নির্বাহী সদস্য ইরফানুল হক।তিনি সংগঠনের পক্ষ হতে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিদের কৃতজ্ঞতা জানান।
বিজয়ী শিক্ষার্থীদের নগদ প্রাইজমানি এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য রবিউল হাসান ইফতেখার জানান, ২০১৭ সালে গাটিয়াডেঙ্গাকে একটি মডেল গ্রামে পরিনত করতে তারা এই সংগঠন গড়ে তুলে।তারা প্রতি বছর কুইজের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মেধা যাচাই করে। সিনিয়র এবং জুনিয়র দুই ক্যাটাগরীতে পুরস্কার বন্টন করা হয়েছে যাতে ষষ্ট এবং সপ্তম শ্রেনীর মেধাবীরাও মুল্যায়িত হয়। জুনিয়র ক্যাটাগরীতে ছিল ষষ্ঠ এবং সপ্তম শ্রেনী । সিনিয়র ক্যাটাগরীতে ছিল অষ্টম, নবম এবং দশম শ্রেনী।
আয়োজকরা আরে জানান,গাটিয়াডেঙ্গা ফাউন্ডেশনের কিছু কর্মী প্রবাসে রয়েছেন যারা প্রতিটি প্রোগ্রামে শারিরীক ভাবে উপস্থিত থাকতে না পারলেও আর্থিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন মোহাম্মদ আরিফ সিকদার, এস এম নোমান রেজা, ইমরান মেহেদী এবং জুয়েল রানা।
জুনিয়র ক্যাটাগরীতে পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,
১ম-ইসরাত জাহান মাহি ( সপ্তম ক্লাস), ২য়- আব্দুল্লাহ আল কাইফ (ষষ্ঠ), ৩য়- আবু তামিম (সপ্তম), ৪র্থ- মিফতাহুল জান্নাত (সপ্তম), ৫ম- খালেদুর রহমান ইশমাম (সপ্তম)।
সিনিয়র ক্যাটাগরীতে পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,
১ম- মারওয়া আফরিন জবা (অষ্টম),২য়- জান্নাতুল ফেরদৌস (নবম),৩য়- সাইমা সুলতানা (দশম),৪র্থ- আসহাবুল আমীন হাশমী( অষ্টম), ৫ম- জান্নাতুল মাওয়া ( নবম)।























