KSRM
Home সোশ্যাল অ্যাওয়ারনেস কমিউনিটি সেবা। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে ‘ মানবিক’।

কমিউনিটি সেবা। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে ‘ মানবিক’।

0

নিউজ ডেস্ক : সুবিধা বঞ্চিত শিশু ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে একটি সংঘটন,যার নাম মানবিক। সংস্থাটি প্রতিষ্টা লাভ করে ২০১১ সালে।
সেই জন্মলগ্ন থেকেই সংস্থাটির সদস্যদের নিজ অর্থায়নে কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে।
“চলো সবাইকে নিয়ে বাঁচি” এই মুলমন্ত্রকে বুকে ধারন করে সুবিধা বঞ্চিত শিশু ও দুঃস্থ মানুষের কল্যাণে ২০১১ সাল থেকে কাজ করে আসছে মানবিক।
প্রতি বছর শীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী প্রদান, ঈদ ও পূজার উৎসবে শিশুদের মাঝে নতুন ঈদ ও পূজার বস্ত্র উপহার প্রদান, অর্থের অভাবে চিকিৎসা সুবিধা হতে বঞ্চিতদের মাঝে অর্থ দান, দূর্যোগ মহামারিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছে মানবিক।
বাল্যবিবাহ রোধ, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কাজ করে মানবিক। কমিউনিটির জীবনমান উন্নয়নে, যেমন, মহিলাদের কর্মমূখী করে গড়ে তুলতে কর্মমূখী কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রক্তের প্রয়োজনে রক্ত সংগ্রহ করে দেয়া ইত্যাদি জনবান্ধব ও কল্যাণমুখী কাজ করে আসছে।
এছাড়াও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মানবিক “মানবিক পাঠশালা” নামে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীর রাণী রাসমণী ঘাট এলাকা, পাঁচলাইশের ভরা পুকুর পাড়ে ও চান্দ গাঁও এর ফরিদা পাড়ায় মাসুদ স্মৃতি সংসদে তিনটি অবৈতনিক পাঠশালা পরিচালনা করে আসছে।
সেই পাঠশালার সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও পোষাক মানবিকের সদস্য, শুভানুধ্যায়ী ও দাতাদের অর্থায়নে ব্যবস্থা করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও মানবিক এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতের সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে করোনা মহামারির কারনে এইবার কার্যক্রমে কিছুটা শিথিলতা নিয়ে আসে এই সংস্থা।
এবার মানবিক সংস্থার প্রথম দফা লায়ন ক্লাবের সহযোগিতায় ২৫ ডিসেম্বর২০২০ “মানবিক পাঠশালা ইউনিট-১” এর শিক্ষার্থীদের পরিবার ও আশ পাশের ৭০ টি পরিবারের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
দ্বিতীয় দফায় চলতি বছরের ২ জানুয়ারী, মানবিক পাঠশালা ইউনিট-৩ এর শিক্ষার্থীদের পরিবার ও আশপাশের ৮০ টি পরিবারের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
একই দিন মানবিক পাঠশালা -৩ এ বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শিক্ষা সামগ্রী,মাস্ক বিতরণ করা হয়।
তৃতীয় দফায়, চট্টগ্রামের মিরসরাই থানাধীন ৭ নং ইউনিয়নের ছদু হাজী বাড়িতে ও ১৩নং মায়ানী এলাকার বাসিন্দাদের ৯ টি পরিবারের বসত ঘর গেল বছরের ০৬ ডিসেম্বর সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়ে যায়। বিষয়টি মানবিক সদস্য সাজ্জাত মাহমুদ সাজু মানবিক কে জানালে আজ ১৪ জানুয়ারী মানবিকের পক্ষ থেকে তাদের ৯ টি পরিবারের ৩৭ জন সদস্যের জন্য, কম্বল, বালিশ, মাদূর, তোশক, শীতের গরম কাপড় ও প্রতিটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য ২০০০ (দুই হাজার) করে নগদ অর্থ প্রদান করা হয়।
মানবিক পাঠশালা-৩, যাঁদের মহতী ভালবাসা ও সহযোগীতায় পরিচালিত হচ্ছে সেই মাসুদ স্মৃতি সংসদের সহযোগীতায় বিতরণের জন্য ৫০টি কম্বলও ইতিমধ্যে পৌঁছে দিয়েছে মানবিক বন্ধুরা।
মানবিকের এই মহৎ উদ্যোগ গুলো সফল করতে যাঁরা মানবিককে অর্থ, পরামর্শ ও সার্বিক ভাবে সাহায্য করেছেন মানবিক পরিবার তাঁদের নিকট চির কৃতজ্ঞ ও ঋণী। মানবিক সংস্থার মানবিক বন্ধু,সৌরভ, আরিফ,এন্জেল,মাহি, শাহানা আক্তার, প্রিয়া,সান্টু,আব্দুর রাজ্জাক রাজু, কাবিদ, জারিফ,রুপা, দিপালী মরিয়ম, মুক্তা, আল-আমিন, আবুল কালাম আজাদ,জাহানারা, হাবিবা, ইসরাত, শাহীন সহ যাদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগীতায় মানবিকের এই সুন্দরভাবে ইভেন্টটি সমাপ্ত হলো তাঁদের সবার জন্য অশেষ ভালবাসা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here