স্পোর্টস/তারুণ্য/নিউজ ডেস্ক :
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে মাঠ কাঁপাচ্ছে দক্ষিণ আমেরিকার সেরা দলগুলো। ব্রাজিল, আর্জেন্টিনা,উরুগুয়ে ও কলম্বিয়া একে অপরের প্রতিপক্ষ। মাঠের দর্শকহৃদয়ে তোলপাড় করে চলেছে তারা।
আজ বাংলাদেশ সময় ভোর ছয়টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমে সহজ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ৩১ মিনিটে মেসিকে ফাউল করে লাল কার্ড দেখে ভেনেজুয়েলার ডিফেন্ডার মার্টিনেজ মাঠ ছাড়লে আর্জেন্টাইন অ্যাটাক আরো ধারলো হয়ে ওঠে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ৪৫+২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ইন্টার মিলানের নিয়মিত ফরওয়ার্ড লাওটারো মার্তিনেজ। ম্যাচের দ্বিতীয়ার্ধেও ভেনেজুয়েলার রক্ষনভাগকে রীতিমতো চাপের মধ্যে রেখেছে আলবিসেলেস্তারা। ৭১ মিনিটে জোয়াকিন কোরেইরা ব্যবধান বাড়ান ২-০ গোলে।৭৬ মিনিটে লাউটারো মার্তিনেজের শট ভেনুজুয়েলার গোলকিপারের পায়ে লেগে আসা ফিরতি বলে লক্ষভেদ করেন এঙ্গেল করোইরা।
পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার ডিফেন্সে খুব একটা আধিপত্য দেখাতে পারে নি ভেনেজুয়েলার আক্রমণ ভাগের কেউ।
শেষ মুহুর্তে ভেনেজুয়েলার তারকা ফরওয়ার্ড সুতেলডোকে ডি-বক্সের ভিতর আর্জেন্টাইন মিডফিল্ডার গোমেজ ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে ৩-১ গোলে ব্যবধান কমান সুতেলডো।
এদিকে বাংলাদেশ সময় সকাল ৭ টায় চিলির বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।দলের একমাত্র জয়সূচক গোলটি করেন এভারটন রিবেইরো।
দিনের অপর দুটি ম্যাচে তুলনামূলক দুই শক্তিশালী দল উরুগুয়ে ও কলম্বিয়াকে রুখে দিয়েছে যথাক্রমে পেরু ও বলভিয়া।দুটি ম্যাচই ১-১ গোলে ড্র হয়েছে।
দক্ষিন আমেরিকা অঞ্চলের সাত পর্বের ম্যাচে শেষে সাতটির সবকটি ম্যাচই জিতে ২১ পয়েন্ট নিয়ে বরাবরের মতো শীর্ষস্হানে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ৪ জয় ও ৩ ড্র নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্হানে রয়েছে আর্জেন্টিনা। এরপরে রয়েছে যথাক্রমে ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে ও প্যারাগুয়ে।
বছরের প্রথম সুপার ক্ল্যাসিকো তে ৬ সেপ্টেম্বর ব্রাজিলকে ঘরের মাঠে আতিথ্য দিবে আর্জেন্টিনা।
……. রাকিবুল হাসান জোবায়ের।
স্পোর্টস রিপোর্টার।






















