Home ইয়ং কমিউনিটি কমিউনিটি আইকন মামুন চৌধুরী অভিনন্দিত।

কমিউনিটি আইকন মামুন চৌধুরী অভিনন্দিত।

0
কমিউনিটি আইকন নামে পরিচিত মামুনুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানাল চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র-সমিতির কার্যনির্বাহী কমিটি। তিনি এ সংগঠনের কার্যনির্বাহী সদস্য। মামুনুল হক চৌধুরী সার্টিফাইড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) পাস করায় ফুল দিয়ে বরন করে নেয় সংগঠনটি। কার্যনির্বাহীর কমিটির সভায় সমিতির সভাপতি, দৈনিক আজাদী সম্পাদক, লায়ন এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়বুর রহমানের সঞ্চালনায় ২১ নভেম্বর শনিবার দৈনিক আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আমিন খান, মো. খায়রুল বশর, অধ্যাপক দিলীপ কান্তি দাস, আ ন ম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, এডভোকেট মো. মাহাবুবুল ইসলাম, মো. হারুন ইউসুফ, তাজুল ইসলাম, অধ্যাপক আবু মো. রহিমউল্ল্যা, সাইফুল আলম খান, রানু চক্রবর্তী, মোসেন আলী মহসিন, মাখন লাল দাস, মাঈনুল ইসলাম চৌধুরী, রনজন কান্তি দে, সৌরভ বড়ুয়া রয়েল, আব্দুল মতিন চৌধুরী, হুমায়ুন কবির চালী, শাহরিয়ায় মাহামুদ খান, হামিদুর রহমান, নওশাদ আলম চৌধুরী, মামুমুল হক চৌধুরী, ইয়াসির আরাফাত প্রমুখ। কার্যনির্বাহী সদস্য মামুনুল হক চৌধুরী সার্টিফাইড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস (সিএমএ, অস্ট্রেলিয়া) পাস করায় তাকে অভিনন্দন সভার শুরুতে হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের পরিচালনায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির যে সকল কর্মকর্তা ও আজীবন সদস্য মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।পরে সভাপতি লায়ন এম এ মালেকের গলায় সমিতির বহুল কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড পরিয়ে দেওয়ার মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উল্লেখ্য, মামুন চৌধুরী বঙ্গবন্ধু ফাউন্ডেশন, গ্রিন এলায়েন্স, গ্রিন ক্লাব গ্লোবাল সহ বেশ কয়েকটি জনকল্যাণমূলক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here