বাংলাদেশ কমিউনিটি/স্পোর্টস/তারুণ্য/নিউজ ডেস্ক :
লন্ডনে বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দলের জার্সি উম্মোচন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জার্সি উন্মোচন করেন ব্যারিস্টার মনোয়ার হোসাইন।
আয়াজ করিমের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন আবদুস সালাম, চট্ট্রগ্রাম জেলা দলের স্পনসর এন.সি.এল ট্যুরস এর সিইও নাজিম উদ্দিন, সাজ্জাদুল ইসলাম সহ অন্যান্যরা। বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এ চট্টগ্রাম জেলা দল ছাড়াও রয়েছে – ঢাকা, নোয়াখালী, খুলনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনাগঞ্জ, ময়মনসিং ও কুমিল্লা। ১৮ সেপ্টেম্বর ২০২১ সকাল ৯টায় লন্ডনের সেভেনকিংস পার্কে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। লন্ডনে আসন্ন বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ কে সামনে রেখে লন্ডনের ক্রিকেটপ্রেমী ও খেলোয়াড়দের মাঝে ইতিমধ্যেই দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। এবারের আয়োজক গ্রাসরুট ট্রাস্ট।
…….. প্রেস রিলিজ।






















