KSRM
Home ইন্টারন্যাশনাল বাংলাদেশি কমিউনিটি অধ্যূষিত ইতালীয় দ্বীপ সার্দেনিয়ায় আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশি কমিউনিটি অধ্যূষিত ইতালীয় দ্বীপ সার্দেনিয়ায় আগুন নিয়ন্ত্রণে

0

এনআরবি কমিউনিটি /ইউরোপ / নিউজ ডেস্ক :

ইতালীয় দ্বীপ সার্দেনিয়াতে স্থায়ীভাবে বসবাস করেন কয়েক হাজার বাংলাদেশি। ভূমধ্যসাগরের বুকে ইতালীয় দ্বীপটি জ্বলছিল টানা ৩ দিন। তীব্র বাতাসের কারণে এই ভয়াবহ আগুন । ২০ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কৃষিখাতের বহু স্থাপনা, গোলাঘর, কৃষি সরঞ্জামাদি সহ বিশাল চারণভূমি।
তথ্যসূত্রে জানা যায়, কয়েক ডজন হেলিকপ্টার সহ প্রায় ২০টি কানাডেয়ার যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী ড. মারিও দ্রাঘির কার্যালয়ের অধীনস্থ সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের ৬০টি ইউনিট, ইতালীয় বনবিভাগ, ফায়ার সার্ভিস, রেড ক্রস, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আধা সামরিক বাহিনী ক্যারাবিনিয়েরি এবং স্টেইট পুলিশ ফোর্সের সাড়ে ৭ হাজার যোদ্ধা কাজ করছেন দিনরাত৷ কানাডেয়ার পাঠিয়ে সাহায্যে এগিয়ে এসেছে ফ্রান্স এবং গ্রীস।
আরো জানা যায়, একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত, সাথে সাথেই যা ছড়িয়ে পড়ে নিকটবর্তী কৃষিখামারে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় বিশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছে সার্দেনিয়ায়। স্থানীয় গভর্নর ক্রিস্তিয়ান সোলিনাস স্থানীয় ইতিহাসে সবচাইতে বড় বিপর্যয় আখ্যা দিয়েছেন এটিকে।   শেষ খবরে জানা গেছে আগুন এখন নিয়ন্ত্রণে।

 

……………..
তথ্যসূত্র কৃতজ্ঞতা :
🇮🇹 মাঈনুল ইসলাম নাসিম, অনলাইন এক্টিভিস্ট।
Photo courtesy: Italian Red Cross / Corriere Della Sera / Il Messaggero / La Nuova Sardegna

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here