কমিউনিটি সেবা/ কমিউনিটি এডুকেশন/ নিউজ ডেস্ক :
আমেরিকা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত একটি অনন্য পেশাজীবী উন্নয়ন কার্যক্রম হলো কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (CSP)। ২৫-৩৮ বছর বয়সী যে কোন সমাজ নেতা যারা পরিবেশ, শান্তি, সংঘাত নিরসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নারী ও লৈঙ্গিক সমস্যা সমাধানে কাজ করেন, তারাই এই কার্যক্রমে আবেদন করতে পারবেন।
নেতৃত্ব ও কারিগরি দক্ষতা বিকাশের পাশাপাশি সারা বিশ্বের সমমনা পেশাজীবীদের সাথে সংযোগ গড়ে তোলার একটি বড় সুযোগ এই কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (CSP)।
গত ১০ বছরে বৈশ্বিক পর্যায়ে CSP কার্যক্রমের ইতিবাচক প্রভাব সম্পর্কে আরো জানা যাবে ভিডিও লিংকের মাধ্যমে : http://ow.ly/d13y50GhDYi
CSP কার্যক্রমে বাংলাদেশী সামাজিক নেতৃবৃন্দের যোগদানের আবেদন করার লিংক ও আরো তথ্য পাওয়া যাবে http://ow.ly/hoIE50GhE06
তথ্যসূত্র : ঢাকাস্থ আমেরিকান দূতাবাস।






















