KSRM
Home কমিউনিটি নিউজ ‘টুগেদার ফর হিউমিনিটি’। চট্টগ্রামে বানিজ্যিক উদ্যোগে মানবিকতা।

‘টুগেদার ফর হিউমিনিটি’। চট্টগ্রামে বানিজ্যিক উদ্যোগে মানবিকতা।

0

কমিউনিটি নিউজ / নিউজ ডেস্ক।

দেশি-বিদেশী ক্রেতাদের জন্য ব্যতিক্রমি মানবিক উদ্যোগ গ্রহন করেছে খুলশী মার্ট কর্তৃপক্ষ। চট্টগ্রামে প্রথম এই ‘টুগেদার ফর হিউমিনিটি’ শিরোনামে খুলশী মার্টের ব্যতিক্রমি মানবিক উদ্যেগের আওতায় ১১ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত খুলশী মার্ট থেকে শপিং করলেই ৫% ডিসকাউন্টের সমপরিমাণ অর্থ পাবে তিনটি মানবিক সংগঠন। এই সংগঠনগুলো হলো বিদ্যানন্দ ফাউন্ডেশন, আল মানাহিল এবং জাগো ফাউন্ডেশন।
চট্টগ্রাম নগরীর অভিজাত খুলশী এলাকায় গত ১৫ বছর ধরে দেশি বিদেশী গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দিয়ে আসছে। সকল ধরনের পণ্যের সর্বোচ্চ গুণগত মান সুনিশ্চিত করে বিশ্বমানের পণ্য সেবা দিয়ে আসছে খুলশী মার্ট।
জানা যায়,এই শপিং ফেস্টে প্রতিদিন ১০ জন ক্রেতা পাবেন ফ্রি শপিং করার সুবিধা। একই সাথে ১১ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত খূলশী মার্ট থেকে শপিং করলেই ৫% ডিসকাউন্টের সমপরিমাণ নগদ অর্থ দেয়া হবে তিনটি মানবিক সংগঠনকে। এছাড়া ১০ দিনে সকল বিক্রয়ের ৫% হরে যে নগদ অর্থ ক্রেতাদের পক্ষ থেকে মানবিক সংগঠনগুলো পাবে সেই অর্থের অতিরিক্ত আরো ৫০% অর্থ মানবিক সংগঠনগুলোকে নিজস্ব তহবিল থেকে প্রদান করবে খুলশী মার্ট কর্তৃপক্ষ।
খুলশী মার্ট’র সূত্রে বলা হয়, ১৫ বছর পূর্তিতে ১০ দিনের শপিং ফেস্টে খুলশী মার্ট থেকে শপিং করে মানবিক উদ্যোগে সহযোগী হতে পারবে সকল শ্রেণীর ক্রেতা।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইসি মেম্বার জামাল উদ্দিন জানান, একটি সুপারশপ কর্তৃপক্ষের মানবিক উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসনীয়। এভাবে ক্রেতা স্বার্থ সংরক্ষন করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে আসলে মানবিক সংগঠনগুলো আরো বেশি আর্ত মানবতার সেবায় কাজ করতে পারবে।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here