KSRM
Home ন্যাশনাল আইমারেস্ট লন্ডনের ‘রিকগনাইজ্ড স্পীকার’ মর্যাদায় নৌপ্রকৌশলী ড. সাজিদ।

আইমারেস্ট লন্ডনের ‘রিকগনাইজ্ড স্পীকার’ মর্যাদায় নৌপ্রকৌশলী ড. সাজিদ।

0
বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন, চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার এবং একজন নৌ-গবেষক, লন্ডনে অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সাইন্স অ্যান্ড টেকনোলজির (আইমারেস্ট) ‘রিকগনাইজ্ড স্পীকার’ মর্যাদা অর্জন করেছেন। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখের আইমারেস্টের সিনিয়ার পলিসি ম্যানেজার ‘মারিয়া কুবুরা’ স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইমারেস্টের যে সকল সদস্য উচ্চমানের উপস্থাপনা দক্ষতা এবং কারিগরী বিষয় দর্শক-শ্রোতাদের সামনে সহজভাবে পৌঁছে দেয়ার সামর্থ্য রাখে, তাদেরকেই প্রদান করা হয় এই বিশেষ মর্যাদা। ড. সাজিদ হোসেন বাংলাদেশ, যুক্তরাজ্য, সুইডেন, জাপান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বিভিন্ন সেমিনারে এ পর্যন্ত ৩০টি গবেষণাপত্র উপস্থাপনা করেছেন; তিনি আইমারেস্ট লন্ডনের একজন ট্রাস্টি, ফেলো এবং কাউন্সিল মেম্বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here