Home কমিউনিটি ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া আহসান। আসছেন চট্টগ্রামে ‘বালি আর্কেড’ উদ্বোধনে।

ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া আহসান। আসছেন চট্টগ্রামে ‘বালি আর্কেড’ উদ্বোধনে।

0

কর্পোরেট /কমিউনিটি সেলিব্রিটি /নিউজ ডেস্ক :

ভারতের ‘অস্কার’ নামে পরিচিত টালিউডের ফিল্মফেয়ার পুরস্কার পেলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি দ্বিতীয়বারের মতো ‘রবিবার’ এবং ‘বিজয়া’ সিনেমার জন্য সমালোচক ক্যাটাগরিতে এই জোড়া পুরস্কার পেয়েছেন।
এই গুনী অভিনেত্রী আসছেন এবারে চট্টগ্রামে দেশের প্রথম সুপার মল নামে পরিচিত ‘ বালি আর্কেড’ উদ্বোধন করতে। ২ এপ্রিল বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিজনেস, বিনোদন, শপিং ও ফ্যামিলি এন্টারটেইনমেন্টের পরিপূর্ণ আয়োজনের এই ‘ বালি আর্কেড’ উদ্বোধন হবে। শেঠ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শেঠ প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান আলম শেঠ এ বিষয়ে বলেন, ‘বালি আর্কেড’ একটি সিগনেচার প্রকল্প যা বিশ্বমানের সুবিধা নিয়ে নান্দনিক শৈল্পিকতায় নির্মিত। ১১ তলা বিশিষ্ট স্বয়ংসম্পুর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে বালি আর্কেড প্রকল্পটি নির্মিত হয়েছে শহরের প্রাণ কেন্দ্র চকবাজার সিরাজদৌলা সড়কে। বালি আর্কেড এর মার্কেটিং বিভাগের সূত্র থেকে জানা যায়, বিশ্বমানের আর্কিটেকচারাল ডিজাইনে নির্মিত এই প্রকল্পে রয়েছে ৩০ হাজার স্কয়ার ফিটের দেশের অন্যতম বৃহৎ এমিউজমেন্ট পার্ক, ৩টি সিনেপ্লেক্স। রয়েছে চট্টগ্রামের প্রথম এবং সর্ববৃহদ অভিজাত শ্রেণীর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন ‘ক্যাসাব্লাংকা’। এই প্রকল্পে আরো রয়েছে ফুডকোট, কনভেনশন হলসহ সর্বমোট ২৫০টি শপ, শো-রুম এবং ডিসপ্লে সেন্টার। রয়েছে আন্তর্জাতিক পৃথক পৃথক বেইস ফুডকোট, স্বতন্ত্র লেডিস জোন। এছাড়াও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডশপ সম্বলিত মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, কসমেটিক জোন, জেন্টস ব্র্যান্ডশপ, লাইফস্টাইল, পার্লারসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিষ্ঠান।পুরো শপিং মলটিই ফ্রি ওয়াইফাই-এর আওতাভুক্ত । শপিংমলের সম্মুখে স্থাপন করা হয়েছে দুটি সুবিশাল জায়ান্ট সিনে স্ক্রিন।
সমগ্র চকবাজারে আলোকসজ্জার পাশাপাশি আতশবাজির জমকালো আয়োজন রাখা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here