নিউজ ডেস্ক : স্কুল জীবনে লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং কিশোর ও তরুণ সমাজের মাঝে নেতৃত্বের গুণাবলী তৈরী করে। এতে তারা নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশকে সঠিকভাবে পরিচালিত করে।তাই নেতৃত্বের বিকাশ সাধন ও আগামীর নেতা সৃষ্টিতে স্কাউটিং এর আদর্শকে আরো বেশী করে ধারন ও লালন করতে হবে। নৈতিক মূল্যবোধ, সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন শিক্ষা দেয় স্কাউটিং। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ৮৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন এ জে চৌধুরী কলেজে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল আয়োজিত এই বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা সুলতানা।সভাপতিত্ব করেন এলটি( কোর্স লিডার) স্কাউটার মোঃ রুহুল আমিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ জসিম উদ্দীন, সহকারি পুলিশ সুপার মোঃ আল আমিন সরকার, কমিউনিটি টিভির বিশেষ প্রতিনিধি সরোয়ার আমিন বাবু, বিশিষ্ট সমাজসেবক এম এ সবুর, ডিআরএসএল মোহাম্মদ এনাম, জেলা সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন। ৫ দিন ব্যাপী এই কোর্সের ১৩ জানুয়ারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র দেওয়া হবে।






















