Home কমিউনিটি নিউজ নতুন পাঠ্যক্রম বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।

নতুন পাঠ্যক্রম বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।

0

কমিউনিটি শিক্ষা / নিউজ ডেস্ক :

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদল এ সপ্তাহে শ্রেণিকক্ষে নতুন পাঠ্যক্রম পরিচিতির প্রস্তুতি দেখতে এবং একইসাথে সেখানকার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিদের সাথে আলাপের উদ্দেশ্যে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন’র সহায়তায় মায়ানমার কারিকুলাম পাইলট (এমসিপি) বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে ইউনিসেফ। এ কার্যক্রমের লক্ষ্য হলো ৬ষ্ঠ থেকে ৯ম গ্রেডের ১০,০০০ শিশুকে কার্যক্রমের আওতায় আনা। ২০২০ সালের বসন্তকালে এমসিপি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হলেও মহামারীর বিধি-নিষেধের কারণে তা এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দূতাবাস সূত্রে জানা যায়, মায়ানমারের পাঠ্যক্রমের ভিত্তিতে রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষাগ্রহণের সু্যোগ সৃষ্টির মাধ্যমে পরীক্ষামুলক এই কার্যক্রমের সূচনা ভবিষ্যতের জন্য আশার সঞ্চার করবে। তাছাড়া পরবর্তীতে যখন স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সাথে তাদের জন্য মায়ানমারে ফিরে যাবার জন্য সহায়ক পরিস্থিতি সৃষ্টি হবে তখন এটা তাদের জন্য মায়ানমারের শিক্ষাব্যবস্থার সাথে যুক্ত হতে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here