KSRM
Home কমিউনিটি ” করোনাকালে  দরিদ্রদের পাশে দাঁড়ানো  বিত্তবানদের  ঈমানী দায়িত্ব”  – আ জ ম...

” করোনাকালে  দরিদ্রদের পাশে দাঁড়ানো  বিত্তবানদের  ঈমানী দায়িত্ব”  – আ জ ম নাছির।

0

কমিউনিটি সেবা/নিউজ ডেস্ক :

পবিত্র রমজান মাস এবার করোনা দূর্যোগ কবলিত হলেও ধর্মীয় ও মানবিক মাহাত্ম্য ম্লান হয়নি, বরং বেড়েছে। তাই রোজাদাররা এবার নিজের আত্মশুদ্ধির পাশাপাশি এবাদত-বন্দেগীতে করোনা ছোবল থেকে পরিত্রাণ এবং মঙ্গলময় স্বাভাবিক ও সুন্দর আগামী জীবনের জন্য প্রার্থনা করতে হবে। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে  ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত  এলাকাবাসীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।  তিনি আরো বলেন, সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন দিয়ে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এতে সমাজের নিম্ন  ও প্রান্তিক শ্রেণীর জনগোষ্ঠীর কষ্ট ও দুগর্তি বেড়েছে। সরকার এদের জন্য আপাতত ১০ কোটি টাকার প্রনোদনা বরাদ্দ দিলেও তা যথেষ্ট নয়। তাই সমাজের বিত্তবান মানুষ, শিল্পপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে কর্মচ্যুত গরীব মানুষের পাশে দাড়াতে হবে। কারণ বিত্তবান, শিল্পপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অর্থবিত্তের বৈভব গড়ে উঠেছে শ্রমজীবী ও গরীব মানুষের শ্রম ও রক্ত-ঘামে। তাই ধনী ও বিত্তবানদের ভান্ডারে তাদের হক রয়েছে। এই বোধ থেকে দুর্যোগকালে তাদের পাশে দাড়ানো ঈমানী দায়িত্ব। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী শান্তি সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আলহাজ্ব সফর আলী, বেলাল আহমেদ, কাউন্সিলর হাজী নুরুল হক, শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম হারুনুর রশীদ, আবছার উদ্দীন, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, আনিসুর রহমান, লিটন চৌধুরী, এস.এম মামুনুর রশীদ,শান্ত দাশ গুপ্ত,জাবেদুল আলম সুমন, আব্দুল মতিন, আবু বক্কর, শামশুল আলম, এস.এম মোর্শেদ, ওমর ফারুক বাবুল, মো. পারভেজ প্রমুখ।

……… ( কমিউনিটি টিভির নিউজ ডেস্কে পাঠানো প্রেস রিলিজ। কমিউনিটি সেবা নিয়ে যে কেউ প্রেস রিলিজ, নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন  communitytvnews@gmail.com )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here