KSRM
Home ইয়ং কমিউনিটি বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

0

জাতীয় / তথ্য প্রযুক্তি / রাজনীতি / নিউজ ডেস্ক :

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২৭ জুলাই ২০২১) গণভবনে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনের দ্বিভাষিক স্মারক গ্রন্থ ❝সজীব ওয়াজেদ জয় : তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা❞ (Sajeeb Wazed Joy : A Spirited Graceful Journey) এর মোড়ক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা, তারুণ্যের প্রতীক সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় গত এক যুগে দেশের প্রান্তবর্তী মানুষটির কাছে তথ্যপ্রযুক্তিসেবা পৌঁছে দেওয়ার ভেতর দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশ একটি ডিজিটাল দেশের অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে।
সজীব ওয়াজেদ জয় শুধু দেশে তথ্যপ্রযুক্তি বিপ্লবের নেপথ্য সারথিই নন, দেশের তরুণসমাজের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি তরুণদের সামনে খুলে দিয়েছেন তাদের অফুরন্ত সম্ভাবনাকে বাস্তবায়িত করার সুযোগ।তরুণদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করে চলেছেন তিনি। নিরন্তর কাজ করে যাচ্ছেন তরুণসমাজের অগ্রযাত্রার পথের বাধা অপসারণ করতে।

গত এক যুগে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের নিরলস কর্মপ্রচেষ্টা, তাঁর ব্যক্তিজীবন এবং দেশে এখন তথ্যপ্রযুক্তির সেসব সেবা-সুবিধা বিদ্যমান রয়েছে এবং ভবিষ্যতের যা কর্মপরিকল্পনা, মোটাদাগে তা তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। এই বিপুল কর্মযজ্ঞের বিবরণের পাশাপাশি সন্নিবেশিত হয়েছে আড়াই শতাধিক সংবাদচিত্র।

এক নজরে সজীব আহমেদ জয়:
সজীব আহমেদ ওয়াজেদ জয় হলেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার নেতৃত্ব প্রদান ছাড়াও দেশের একজন প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।
জয় ২৭ জুলাই ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এম এ ওয়াজেদ মিয়া, দেশের একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালে তাঁর নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। ফলে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস এ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ হন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। তিনি ২০১৪ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ডিজিটাল রুপান্তরের স্থপতি হিসেবে তিনি অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ ডাক বিভাগ সজীব আহমেদ ওয়াজেদ জয় এর ৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০(দশ) টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, ১০(দশ) টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ০৫(পাঁচ) মূল্যমানের একটি একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সীলমোহর প্রকাশ করেছে।
………………..

তথ্য সহায়তা : শওকত তুহিন। সদস্য, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here