ইন্টারন্যাশনাল কমিউনিটি / নিউজ ডেস্ক :
জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষায় অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক কমিউনিটিতে আরো বেশী গুরুত্ব পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা UNESCO( ইউনেস্কো) প্রকাশ করেছে এই ৭ই মার্চের ভাষণ সম্পর্কিত বিভিন্ন ভাষায় বই।”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ: একটি বিশ্ব ডকুমেন্টারি হেরিটেজ” শীর্ষক বইটি প্যারিসে ইউনেস্কোতে একটি অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচিত হয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আইভরি কোস্ট, সেনেগাল, স্পেন, কিউবা, সৌদি আরব, মৌরিতানিয়া, কুয়েত, রাশিয়া, চীন এবং বাংলাদেশ যারা ইংরেজী, ফরাসী, স্পেনীয়, আরবি, রাশিয়ান এবং চীনা ভাষায় কথা বলেন তাদের সংস্থার রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধিরা বই রিলিজ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, ইউনেস্কো ২০১৭ সালে বিশ্বের গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য( World Documentary Heritage) তালিকার মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে এই ঐতিহাসিক ভাষনকে অন্তর্ভুক্ত করেছিল। ইউনেস্কোর মতে ভাষণটি ঔপনিবেশিক উত্তর-জাতি-রাষ্ট্রসমূহের গণতান্ত্রিক সমাজের বিকাশের বিশ্বস্ত দলিল। এটি বিভিন্ন জাতি, সাংস্কৃতিক, ভাষাগত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে।
ছবি: সংগৃহীত।





















