KSRM
Home ইন্টারন্যাশনাল জি সেভেন সামিটে হাই প্রোফাইল ডিপ্লোমেটিক কমিউনিটির মাঝে রানী এলিজাবেথ

জি সেভেন সামিটে হাই প্রোফাইল ডিপ্লোমেটিক কমিউনিটির মাঝে রানী এলিজাবেথ

0

আন্তর্জাতিক কমিউনিটি / নিউজ ডেস্ক :

বিশ্বের শীর্ষ সাত শিল্পোন্নত দেশসমূহের জোট জি সেভেনের ( গ্রুপ সেভেন) এবারের সম্মেলনে ব্রিটিশ রানী এলিজাবেথ এর উপস্থিতি নতুন মাত্রা এনে আরো রঙ্গিন করে তুলেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়, এই হাই প্রোফাইল ডিপ্লোমেটিক কমিউনিটির সম্মেলন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে রানীকে অত্যন্ত আন্তরিকতা, শ্রদ্ধা ও আনন্দের সাথে সবাই স্বাগত জানিয়েছেন। এতে উন্নত বিশ্বের নেতাদের সাথে ব্রিটিশ রাজপরিবার ও কমনওয়েলথ এর মাঝে কুটনৈতিক সম্পর্ক আরো গভীর হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত। গতকালের সন্ধ্যায় ব্রিটিশ কুইন, প্রিন্স অফ ওয়েলস, ডাচেস অফ কর্নওয়াল এবং ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজের সাথে, প্রধানমন্ত্রী বরিস জনসন কর্তৃক আয়োজিত সংবর্ধনায় জি সেভেন নেতারা সবাই অংশ নিয়েছিলেন।
যুক্তরাজ্যের কর্নওয়ালে অনুষ্ঠিত জি সেভেনের এবারের শীর্ষ সম্মেলনে প্রতিপাদ্য বিষয় ছিলো জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিশ্ব বাণিজ্য এবং বৈশ্বিক টিকা কর্মসূচীতে সবার অংশীদারিত্ব। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ঐক্যমতে পৌঁছে তাঁরা। গ্রুপ অফ সেভেন( জি সেভেন) নামে এই শীর্ষ শিল্পোন্নত দেশসমূহের এবারের সম্মেলনে বরাবরের মতই অংশ নেয় আমেরিকা যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা ও জাপানের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সাথে ছিল ইউরোপীয় ইউনিয়ন( ইইউ) প্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here