Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
চট্টগ্রামে নিরাপদ সড়ক চাই আন্দোলনে বেশ সরব হয়ে গড়ে উঠেছে একটি সোশ্যাল এওয়ারনেস কমিউনিটি গ্রুপ। সম্প্রতি(৩ অক্টোবর) এই কমিউনিটির চট্টগ্রাম মহানগর কমিটি পুনর্গঠিত হয়েছে।
চট্টগ্রামে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রচার ও প্রসারের লক্ষ্যে সংগঠনের ভাবমূর্তি আরো সমুজ্জল করার মানসে বিশিষ্ট ব্যবসায়ী এস.এম আবু তৈয়বকে সভাপতি, তরুণ সংগঠক শফিক আহমেদ সাজীবকে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা রোভারের নির্বাহী কমিটির জেলা রোভার স্কাউটস লিডার মোহাম্মদ এনামকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট গঠিত চট্টগ্রাম মহানগর কমিটিকে কেন্দ্রীয় কমিটি অনুমোদন প্রদান করেছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল সম্প্রতি নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভা শেষে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন করেন।
অনুমোদনের সময় যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, অর্থ সম্পাদক আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয় ও দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব চেয়ারম্যানের হাত থেকে অনুমোদনপত্র গ্রহন করেন।
এ সময় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নবগঠিত কমিটির সফলতা কামনা করে বলেন, সড়ককে নিরাপদ করার যে সামাজিক আন্দোলনে আমরা সচেষ্ট রয়েছি, আশা করি আপনাদের যোগ্য ও গতিশীল নেতৃত্বে স্থানীয় পর্যায়ে আন্দোলন আরো জোরদার হয়ে উঠবে এবং সারা বাংলাদেশে সকল শাখার সাফল্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটির আন্দোলন পরিচালনায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে। সড়ককে নিরাপদ এবং দূর্ঘটনামুক্ত করে তোলার জন্য চট্টগ্রামসহ দেশব্যাপী সড়ক দূর্ঘটনারোধে কার্যকরী পদক্ষেপে সামাজিক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দরা হলেন – সভাপতি এস এম আবু তৈয়ব, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, লায়ন মোহাম্মদ হাকিম আলী, হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, সহ-সাধারণ সম্পাদক আরশাদ উর রহমান, মোহাম্মদ মোস্তফা কামাল লিটন, অর্থ সম্পাদক টিংকু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, দপ্তর সম্পাদক মোরশেদুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মুজাম্মেল, আইন বিষয়ক সম্পাদক এড. টিপু শীল জয়দেব, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ আহসান হাবিবুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক আন্জুমান আরা বেগম, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম। নির্বাহী সদস্য যথাক্রমে প্রফেসর মোহাম্মদ মনজুরুল কিবরিয়া, শাহ নেওয়াজ রিটন, আরিচ আহমেদ শাহ, রশিদ মামুন, রেখা আলম চৌধুরী, মোর্শেদ তালুকদার, আব্দুল মান্নান, সিরাজুল মনির মানিক, ডাঃ অঞ্জন কুমার দাশ, আশিষ ভট্টাচার্য, খন্দকার নুরুল ইসলাম, মীর সাখাওয়াত হোসেন, সনত তালুকদার, রেজাউল করিম রিটন, রেবা বড়ুয়া, মোহাম্মদ ইব্রাহিম, লায়ন আব্দুল মান্নান।



