KSRM
Home Uncategorized করোনা দূর্যোগে মানবিকতা। সুপেয় পানি নিয়ে কমিউনিটি সেবায় আবারো ‘ হাসি’।

করোনা দূর্যোগে মানবিকতা। সুপেয় পানি নিয়ে কমিউনিটি সেবায় আবারো ‘ হাসি’।

0

কমিউনিটি সেবা/নিউজ ডেস্ক :

থাকেন সৌদি আরবে। প্রবাসে থেকে কিছুদিনের জন্য এসেছেন দেশে। কিন্তু থেমে নেই তাঁর জনসেবা। করোনা দূর্যোগে কমিউনিটি সেবায় আবারো মানবিকতা দেখালেন মুছলেহ উদ্দিন মুন্না। তাঁরই প্রতিষ্ঠিত মানব সেবামুলক সংগঠন ‘হাসি’র পক্ষ হতে জনসাধারণের তৃষ্ণা নিবারনের জন্য বিশুদ্ধ ঠান্ডা পানির মেশিন বসালেন কর্নফুলী শাহ আমানত সেতু সংলগ্ন ফাতেমা হোটেল এর সামনে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এই মেশিন উদ্বোধন করেন। ইতিপূর্বে মুছলেহ উদ্দিন মুন্নার সার্বিক সহযোগিতায় এর আগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরো চার টি মেশিন স্থাপন করা হয়। স্থানগুলো হলো, কোতোয়ালি থানা মোড়, চাক্তাই, ষোলশহর জামেয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে, বক্সিরহাট আনসার ক্লাব। আজকেরটি সহ মোট ৫টি মেশিন দিয়ে সর্বসাধারণকে বিশুদ্ধ ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করা হয়েছে । আজকের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন-সাবেক বেসরকারি কারা পরিদর্শক আব্দুল মান্নান,মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোর্শেদ, সাইফুদ্দিন দস্তগীর, আইয়ুব, আবুল হাসনাত রাসেল, জসিম উদ্দিন, লিটন, সাইফ,সৌমিক,অভি, হিমেল,সায়মন,সৌরভ, আশরাফ জামান,হাসান মুরাদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here