Home কমিউনিটি করোনা দূর্যোগেও বিজিএমইএ নির্বাচন। সবুজ শিল্পায়নের প্রতিশ্রুতি দুই প্যানেলের।

করোনা দূর্যোগেও বিজিএমইএ নির্বাচন। সবুজ শিল্পায়নের প্রতিশ্রুতি দুই প্যানেলের।

0

কর্পোরেট /কমিউনিটি গ্রিন/নিউজ ডেস্ক :

করোনা দূর্যোগের এ সময়েও সারাদেশে চলছে দেশের পোশাক শিল্প মালিকদের বৃহত্তর ব্যবসায়ী কমিউনিটি সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর নির্বাচন প্রস্তুতি। সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্য বিধি মেনেই ৪ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। তবে এবারের নির্বাচনে ‘সবুজ শিল্পায়ন’ বিশেষ গুরুত্ব পাওয়ায় এটা বেশ আলোচিত হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিমত। পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন, সংরক্ষণ ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্যানেল। এটিকে প্রাধান্য দিয়ে চলছে দেশের রপ্তানি বানিজ্যের বৃহত্তর আরএমজি সেক্টরের এই নির্বাচনী প্রচারাভিযান। বরাবরের মতই পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুই প্যানেলের ব্যানারে ভোট হতে যাচ্ছে। ফোরাম প্যানেলের নেতৃত্বে আছেন বিজিএমইএ এর বর্তমান প্রেসিডেন্ট ড. রুবানা হক ও ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এম এ সালাম। তাঁদের মনোনীত প্যানেলের নাম এবিএম শামসুদ্দিন -এমডি এম মহিউদ্দিন চৌধুরী পরিষদ। সবুজ শিল্পায়ন নিয়ে জানতে চাইলে সংগঠনের বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট এম এ সালাম বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে যে Sustainable Factory বা টেকসই কারখানার কথা বলা হয়েছে, তাই সবুজ শিল্পায়নের সুস্পষ্ট ঘোষণা। সারা পৃথিবী এখন সবুজের দিকে। সবুজ অর্থনীতি আজ বিশ্বব্যাপী স্বীকৃত। তাই পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন ও সুরক্ষা আমাদের আন্তর্জাতিক ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে আছে। সবুজ শিল্পায়নকে উৎসাহ দিতে আমরা ইতোমধ্যে ৪০টিরও অধিক গার্মেন্টস ফ্যাক্টরীকে পুরস্কৃত করেছি। পরিবেশের উন্নয়নের জন্য এই ধারা অব্যাহত থাকবে। অপরদিকে এই নির্বাচনে সম্মিলিত পরিষদ নামে আছে ফারুক হাসান প্যানেল। সবুজ শিল্পায়ন নিয়ে এই প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইলে বিজিএমইএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আরএমজি এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল এর চেয়ারপারসন মোহাম্মদ নাসির বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে সবুজ বিপ্লবের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা চাই সবুজ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক দেশের পোশাক শিল্পগুলো। গ্রিন বিল্ডিং ফ্যাক্টরী স্থাপন সূচনা করেছিল আমাদের সংগঠনের পূর্বসূরি নেতৃবৃন্দ। তাই পরিবেশ উন্নয়নে দেশের এই সময়োপযোগী ধারা ও অগ্রযাত্রায় এগিয়ে চলেছি আমরা। এবিষয়ে অভিমত জানতে চাইলে কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন, সবুজ অর্থনীতি জনপ্রিয় করতে দেশের উন্নয়নের বড় চালিকাশক্তি পোশাক শিল্পের বিজিএমইএ এর এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করছি, তাদের মত অন্যান্য সেক্টরেও এই সবুজ বা পরিবেশ বান্ধব শিল্প ও বানিজ্য অগ্রাধিকার পাবে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা ( Sustainable Development) অর্জনে ভূমিকা রাখবে।

……. স্পেশাল রিপোর্ট।
সরোয়ার আমিন বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here