KSRM
Home কমিউনিটি কমিউনিটি সেবায় পুলিশ। করোনা দূর্যোগে অসহায় মানুষের পাশে সিএমপি।

কমিউনিটি সেবায় পুলিশ। করোনা দূর্যোগে অসহায় মানুষের পাশে সিএমপি।

0

কমিউনিটি সেবা/পুলিশ /নিউজ ডেস্ক :

করোনা দূর্যোগে কমিউনিটি সেবার মাধ্যমে মানবিকতার  অনন্য উদাহরণ সৃষ্টি করছে পুলিশ। ধারাবাহিকভাবে  বিভিন্ন মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)।
অসহায়, গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে সিএমপির  দক্ষিণ বিভাগ। ২১ এপ্রিল সিএমপির চকবাজার থানাধীন রীমা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। এ কার্যক্রমের আওতায় সিএমপির  দক্ষিণ বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ২৫০০ দারিদ্র‍্য পরিবারের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, লবন, ভোজ্য তেল ও সাবান সহ সর্বমোট ১২.৫ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আয় বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সিএমপির পশ্চিম বিভাগ। এ উপলক্ষে ২৫ এপ্রিল সিএমপির হালিশহর থানাধীন দুলহান কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন   উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ১০,০০০ আয় বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ০৬ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি পেঁয়াজ, ০২ কেজি আলু, ০১ লিটার ভোজ্য তেল ও ০১ কেজি অন্যান্য খাদ্য সামগ্রী সহ সর্বমোট ১২ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগে কর্মরত পুলিশ সদস্য ও অত্র এলাকায় বসবাসরত ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

…….. কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন সংস্থার  কমিউনিটি নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here