কমিউনিটি সেবা/জনসেবা / নিউজ ডেস্ক :
নিম্নজীবী মানুষের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীর দেউড়ী মোড়ে এই অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মো ইসা, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য রায়হান ইউসুফ, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমান, মহিউদ্দিন তুষার, নূর হাসিব ইফরাজ,এখলাসুর রহমানসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনা দুর্যোগের এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী শ্রেণী পেশাজীবীদের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদানের উদ্যোগ বাস্তবায়ন করছি। সরকারের সাথে একাত্ম হয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় সামিল হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।
তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে সরকার বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি করছে। মডার্না,সিনোফার্ম, এ্যাস্ট্রাজেনেকা,ফাইজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই টিকা ক্রয় করছে সরকার। আর বিনামূল্যে দেশের মানুষকে দেয়া হচ্ছে এই টিকা। দেশের সংখ্যাগরিষ্ট মানুষকে টিকার আওতায় আনতে গত এক বছর ধরে টিকা প্রদান করা হচ্ছে। তবে একটি মহল টিকা নিয়ে পরিকল্পিত গুজব ছড়িয়ে যাচ্ছে। টিকা সম্পর্কে জনসাধারণের জ্ঞান দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে মহলটি নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। জনসাধারণের প্রতি অনুরোধ, টিকা নিয়ে বিভ্রান্ত হবেন না। যত দ্রুত সম্ভব নিজেকে টিকার আওতায় নিয়ে আসুন। টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রত্যেক মানুষ করোনা থেকে ৭০ শতাংশ ঝুঁকিমুক্ত থাকবে।
………………….প্রেস রিলিজ
(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে প্রেস রিলিজ বা যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন























