কমিউনিটি সেবা/নিউজ ফিচার।
” যখনই দুর্দিন আসে তখনই এ নগরীতে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন আমাদের নাছির ভাই। মেয়র থাকাকালে কিংবা মেয়র পদে না থাকলেও তিনি সব সময় দুঃস্থ মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেন।” বৃহস্পতিবার (২২ এপ্রিল) আলকরন ৩১নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মরহুম তারেক সোলেয়মান সেলিম স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় উপস্থিত থেকে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মানবিক কার্যক্রম সম্পর্কে কথাগুলো বললেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও বর্তমানে নগর যুবলীগ নেতা ইয়াসির আরাফাত। তিনি আরো বলেন, নাছির ভাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল সিটি মেয়র। কিন্তু সবচেয়ে বড় পরিচয় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত একজন মানবিক মানুষ। তিনি কোন দল বা গ্রুপ দেখেন না। তিনি মানুষ হিসেবে সবাইকে সমান মর্যাদা দিয়ে মূল্যায়ন করেন। সেজন্য তাঁর স্থান নগরবাসীর হ্নদয়ে। ছাত্রজীবনে আমরা স্লোগান দিতাম, “একটি নাম শুন নবীন, আ জ ম নাছির উদ্দীন” । এমন এক মহান নেতার সাথে থেকে নিজেকে ধন্য মনে করি। অনেক কিছুই শিখছি। তাই এখন আমিও সবার সাথে মিলে স্লোগান দিই, ” যখনই দুর্দিন,পাশে থাকেন আ জ ম নাছির উদ্দীন”।
এ বিষয়ে আরো জানতে চাইলে নগর আওয়ামী লীগের আরেক তরুণ নেতা আনিসুর রহমান চৌধুরী বলেন, ” গত বছর করোনার প্রথম ঢেউয়ে লকডাউনে মানুষ ঘরে ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছিল। আমাদের নাছির ভাই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তখন নিজ জীবনের ঝুঁকি নিয়ে চল্লিশ হাজার পরিবারের মাঝে ঘরে ঘরে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছিলেন। আমি নিজেই তাঁর স্বাক্ষী। কারন আমি ও কয়েকজন সহকর্মী খাবারের থলে প্যাকিং করে লিষ্ট ধরে ধরে ছোট মাইক্রোবাসে করে অলি গলিতে পৌঁছে যেতাম। কোন কোন এলাকায় গাড়ী ঢুকত না। তাই আমরা নিজে কাঁধে নিয়ে থলেগুলো ঘরে ঘরে পৌঁছে দিতাম। পরবর্তীতে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু মানুষের সেবায় কাজ করেছি, তাই হয়তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছি।” তবে তিনি বলেন, ” স্লোগান নয়, কাজ দিয়ে নাছির ভাই প্রমাণ করতে চান, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সবার।”
এদিকে প্রতিদিনের ন্যায় আজও(২২ এপ্রিল) দেখা যায়, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন কয়েকটি এলাকায় বিভিন্ন সময়ে করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
বিকালে নগরীর পাঁচলাইশ থানাধীন বেসরকারী প্রতিষ্ঠান মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কর্মহীন নারী পুরুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাতৃভুমি ফাউন্ডেশনের সভাপতি, আনোয়ারুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক কবি আহসান ইকবাল মঞ্জুর সঞ্চালনায় মুহাম্মদপুরস্থ সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, মো: ঈসা, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ওয়াহিদুল আলম শিমুল, শাখাওয়াত হোসেন সাকু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, সালাহ উদ্দিন, মাকসুদ আলী, এভভোকেট নজরুল ইসলাম,সাহেদ হায়দার খান, কামাল রশিদ পারভেজ, জুবায়েত হাসান চন্দন, ইমতিয়াজুল কাদের সানি, নয়ন শীল। এসময় আ.জ.ম নাছির উদ্দিন বলেন করোনা ভাইরাস প্রকৃতিগত একটি বৈশ্বিক মহামারী। পুরো বিশ্বের মানুষ আজ এ ভাইরাসের কারণে বিপদগ্রস্থ। কর্ম, ব্যবসা বানিজ্য, উৎপাদন ও আমদানী রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। চারিদিকে সংকট ও বিপদ গ্রস্ত মানুষের হাহাকার। এই সংকট মূহুর্তে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে একজন আরেকজনের পাশে দাড়াঁনো উচিত। তিনি এলাকার বিপদগ্রস্থ মানুষের পাশে মাতৃভূমি ফাউন্ডেশনের মত ত্রান সামগ্রী নিয়ে দাঁড়ানোর জন্য সবাইকে আহবান জানান।
……… (কমিউনিটি সেবা নিয়ে কমিউনিটি টিভির নিউজ ফিচার। কমিউনিটি সেবা নিয়ে যে কেউ নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন communitytvnews@gmail.com )






















