কমিউনিটি সেবা / নিউজ ডেস্ক :
পবিত্র রমজান মাসেও কমিউনিটি সেবার মাধ্যমে জনকল্যাণমূলক কাজগুলো অব্যহত রেখেছে মানবসেবামূলক সংগঠন ‘হাসি’ । চট্টগ্রামে পাইকারী বাজারের বানিজ্যিক এলাকা হিসেবে খ্যাত চাকতাই এর আশেপাশে বসবাসরত পশ্চাৎপদ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠন এর প্রতিষ্ঠাতা মোছলেহ উদ্দিন মুন্নার সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মিডিয়া ব্যক্তিত্ব সরোয়ার আমিন বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহানেওয়াজ, সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ লিটন,রাসেদ মাহফুজ, সাইফ উদ্দিন, আনিসুল ইসলাম সৌমিক, মোহাম্মদ হিমেল, তোফাজ্জল হোসেন রোকন, আশরাফ জামান, মোঃ তারেক। ইফতার সামগ্রী বিতরণ শেষে হাসি সংগঠন এর অর্ধ যুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, চাকতাই এর কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী মোছলেহ উদ্দিন মুন্না এর নেতৃত্বে ২০১৪ সালে মানবসেবামূলক সংগঠন ‘হাসি’ প্রতিষ্ঠা হয়। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রতিষ্ঠা লগ্ন থেকে হাসি সংগঠনের উদ্যোগে এপর্যন্ত চট্টগ্রামের শহরের ৬ টি স্থানে পথচারীদের জন্য ঠান্ডা ও গরম সুপেয় পানির মেশিন বসানো হয়েছে। অসহায় মানুষের মাঝে খাবার, কাপড়, শীতবস্ত্র, ঈদের উপহার সহ ইফতার সামগ্রী বিতরণ করে আসছে।























