নিউজ ডেস্ক :
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে ১৬ জানুয়ারী দুপুরে টেরিবাজার, আন্দরকিল্লা এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন এর নেতৃত্বে গণসংযোগকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্বাশিপ চট্টগ্রাম মহানগর সভাপতি উপাধ্যক্ষ রেজাউল করিম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ চৌধুরী, অধ্যক্ষ মহিউল হক, অধ্যক্ষ সোলাইমান কাসেমী, অধ্যাপক আবু নাঈম মোহাম্মদ ইব্রাহিম, প্রধান শিক্ষক মাইমুনুর রশিদ, অধ্যাপক মমতাজলুল হক, অধ্যাপক ইলিয়াছ মোহাম্মদ শোয়াইব, প্রধান শিক্ষক লোটন দাশ, সহ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদুর রশিদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মাহবুব দুর্জয়, স্বাশিপ কেন্দ্রীয় নেতা জামাল সাত্তার, আচার্য্য বিপ্লব, সুপার মাওলানা এরফানুল করিম ছিদ্দিক, নাজির উদ্দিন, কাঞ্চন কুমার চৌধুরী, অধ্যাপক ফরমান উল্লাহ, অনিল কুমার নাথ, মঈনুল ইসলাম, আব্দুল মাবুদ, জি. এম মোরশেদ, সুমন কুমার দেব, নজরুল হোসাইন, তুষার কান্তি মল্লিকসহ স্বাশিপের প্রচুর নেতাকর্মী।
গণসংযোগকালে স্বাশিপ নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার স্বপক্ষীয় মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।
গণসংযোগে টেরিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগ নেতা সাঈদ খান রাজু প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সাথে নিয়ে স্বাশিপের গণসংযোগের সাথে একাত্ম ঘোষণা করে একসাথে গণসংযোগে অংশগ্রহন করেন।
Home রাজনীতি ( পলিটিশিয়ান কমিউনিটি) স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে মেয়র পদে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে...
























