Home কমিউনিটি ঈদের নতুন কাপড় পেল দুস্থ পরিবারের শিশুরা। হাসি ফুটাল ‘ হাসি’

ঈদের নতুন কাপড় পেল দুস্থ পরিবারের শিশুরা। হাসি ফুটাল ‘ হাসি’

0

কমিউনিটি সেবা / নিউজ ডেস্ক :

ঈদের নতুন কাপড় পেয়েই হৈহৈ রৈরৈ আওয়াজ উঠল শিশুদের মাঝে। আনন্দ উৎসবে মেতে উঠল তারা। এটাই যেন শিশুদের বৈশিষ্ট্য। নতুন কিছু দেখা, নতুন কিছু পাওয়া, তাদেরকে করে আনন্দে আত্নহারা। কিন্তু সেই আনন্দ যদি হয় অসহায় দুস্থ পরিবারের শিশুদের মাঝে, তবে সেটা যেন আরো বেশী আনন্দ দেয় সবাইকে। এমনকি  ঈদ বস্ত্র বিতরণকারীদের মাঝেও। কমিউনিটি সেবা দিয়ে  সেই কাজটিই করে যাচ্ছে মানবসেবামূলক সংগঠন ‘ হাসি’। প্রতিবারের মতো এবারেও অসহায় দুস্থ নারী ও শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করল  সেবামূলক সংগঠনটি। রোববার(৯মে) চট্টগ্রাম শহরের চাক্তাইয়ে সমাজের দরিদ্র ও পশ্চাৎপদ পরিবারের শিশুদের মাঝে এই সব ঈদের কাপড় বিতরণ করা হয়।  সংগঠনের প্রতিষ্ঠাতা মোছলেহ উদ্দিন মুন্নার  সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড কাউন্সিলর হাজি নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন  ৩৩.৩৪ ৩৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বেবি দোভাষ। আরো উপস্থিত ছিলেন  নিজাম উদ্দিন কাজল,সংগঠনের পক্ষ হতে- মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আইয়ুব,জনি দাশ,মোহাম্মদ লিটন, ইরফানুল আলম হিমেল,মোহাম্মদ তৌহিদ, আশরাফ জামান, তারেক ও রাহাদ সহ আরো অনেকে। অতিথিবৃন্দ হাসির সেবামূলক কার্যক্রম এর প্রশংসা করে বলেন,হাসি সবাইকে নিয়ে হাসতে  চায় বলেই প্রতিবছর – ঈদ বস্ত্র, ইফতার সামগ্রী, শীত বস্ত্র, রাতের সেহেরি বিতরণ, নগদ অর্থ প্রদান করে চলেছে। পাশাপাশি নগরীর ৬টি জনবহুল এলাকায় পথচারীদের তৃষ্ণা নিবারনের জন্য ঠান্ডা ও গরম সুপেয় পানির মেশিন স্থাপন করেছে। এতে দিনেরাতে  সুফল পাচ্ছে হাজার হাজার মানুষ। মানুষের মুখে হাসি ফুটানোই ‘হাসি’ এর কাজ।

……(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here