KSRM
Home ইন্টারন্যাশনাল ‘জয় বাংলা’ স্লোগানেই জিতলেন মমতা। প্রশ্ন ও কৌতুহল

‘জয় বাংলা’ স্লোগানেই জিতলেন মমতা। প্রশ্ন ও কৌতুহল

0

বাংলা কমিউনিটি /রাজনীতি / নিউজ ডেস্ক :

বাংলার দিদি, বাংলার মেয়ে, বাংলার বাঘিনী ইত্যাদি নামে পরিচিত তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় আবারও জয় আনলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নির্বাচনে। ২১৩ আসন নিয়ে পশ্চিমবঙ্গে হ্যাটট্রিক করলেন তিনি। তবে এবারের জয়ে অনেকের প্রশ্ন ও কৌতুহল তাঁর ‘ জয় বাংলা ‘ স্লোগান নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিপক্ষ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিপরীতে মমতার তৃনমূল কংগ্রেস ‘ জয় বাংলা’ এর মত একটি অসাম্প্রদায়িক চেতনার স্লোগান দিয়ে বাজিমাত করে বিজয় এনেছে। বিজেপির প্রচারণার বিরুদ্ধে মমতার এই ‘জয় বাংলা’ ছিল একটি তাৎক্ষণিক রাজনৈতিক কৌশল । কারন বিজেপি চেয়েছিল পশ্চিম বাংলায় হিন্দু জাতীয়তাবাদের ধুঁয়া তুলে এখানকার ঐতিহ্যবাহী হিন্দু – মুসলিম ভাতৃত্বে ফাটল ধরানো। যেটা হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় ভালভাবে নেন নি। তাঁরা জয় বাংলা স্লোগানেই ঐক্যবদ্ধ থেকেছে ও বিজয় ছিনিয়ে এনেছে। আজ এক অস্থায়ী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ” এ জয় বাংলার জয়। এবার আমাদের প্রথম কাজ হবে করোনা মোকাবিলা করা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here