কমিউনিটি সেবা/প্রান্তিক জনগোষ্ঠী/নিউজ ডেস্ক :
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের মতো রাঙ্গামাটি জেলায় ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ০৭ আগস্ট শুরু হওয়া গণটিকাদান কর্মসূচি ১০ আগস্ট পর্যন্ত সম্পন্ন হয়েছে। বিলাইছড়ি উপজেলার দুর্গমতম ইউনিয়নগুলির একটি বড়থলি ইউনিয়নে ২৯৭ জনকে টিকা দেয়া হয়।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির বড়থলি ইউনিয়ন এতটাই দুর্গম, যেখানে শহুরে মানুষের পা পড়ে না। যাতায়াতে কষ্টসাধ্য সেখানকার জনগোষ্ঠীকেও টিকা দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য সূত্রে আরো জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান-এর নেতৃত্বে সকাল ৮.৩০ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বায়ুযানে( হেলিকপ্টার) করে করোনা যুদ্ধের সম্মূখসারির যোদ্ধাগণের একটি দল টিকাসহ বড়থলির উদ্দেশ্যে রওয়ানা হয়। টিকাদান শেষে দলটি বিকাল পাঁচটায় ফিরে আসে।
বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা, তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের আন্তরিকতা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এই গণটিকা কার্যক্রমকে সফল করেছে। তাছাড়া সরকারের কৌশলগত পদক্ষেপের ফলে টিকাদানে আগ্রহী নারী পুরুষের উপস্থিতি বড়থলি তথা বাংলাদেশের ইতিহাসে এক অন্যন্য সাফল্যগাথাঁ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে সংশ্লিষ্টদের অভিমত।
……(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনস্বাস্থ্য, জনসেবা ও প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, প্রেস রিলিজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )
























