কমিউনিটি সেবা / নিউজ ডেস্ক :
জনসাধারণের আর্থ-সামাজিক, জীবনমান ও শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে মাইডাস সেফটি বাংলাদেশ। করোনা দূর্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশে থেকে অসহায় মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে এই বহুজাতিক প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানালেন, মাইডাস সেফটি বাংলাদেশ (ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেড) মহাব্যবস্থাপক মইনুল হোসাইন। সোমবার ( ৩ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর হাতে স্বনামধন্য সি এম পি স্কুল এন্ড কলেজের লাইব্রেরীর আধুনিকায়ন ও শিক্ষা সহায়তায় ১৯ লাখ টাকার চেক তুলে দেয়ার সময় একথা বলেন তিনি। তিনি আরো বলেন বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে আমরা সবসময় সচেষ্ট। মাইডাস এর পক্ষে চেক হস্তান্তর করেন মাইডাস সেফটি এন্ড বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার মইনুল হোসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাইডাস সেফটি বাংলাদেশ এর মানব সম্পদ ও প্রশাসন এর বিভাগীয় প্রধান অতনু গুপ্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান,
অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ- পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর।
……(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )






















