কর্পোরেট কমিউনিটি লিডারশীপ/নিউজ ডেস্ক :
কর্পোরেট কমিউনিটির ঐতিহ্যবাহী ট্রেডবডি ও শতবর্ষী বানিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক হলো এর সাবেক সভাপতিদের মধ্যে অধিকাংশই পরবর্তীতে সংসদ সদস্য হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সভাপতি মাহবুবুল আলম আগামীতে এমপি হয়ে আসছেন কি না, সেটা নিয়ে ব্যবসায়ী কমিউনিটির মধ্যে দেখা যাচ্ছে বেশ কৌতুহল। বিজনেস কমিউনিটি লিডারশীপে অনন্য নজীর স্থাপনকারী হিসেবে এবারের চেম্বারের নতুন পরিচালনা কমিটিসহ মাহবুবুল আলম পর পর পাঁচবার সভাপতি হওয়ার প্রেক্ষিতে এই কৌতুহলের সাথে যোগ হয়েছে কিছু প্রশ্নও। কেউ বলছেন জনাব মাহবুব পরবর্তীতে এমপি হতে পারেন এবং এমপি হওয়ার মত সব যোগ্যতা তাঁর আছে। আবার কেউ বলছেন, তিনি এতদিনেও এমপি হলেন না কেন? তারা বলছেন, আগের চেম্বার সভাপতিরা একটার্ম বা দুইটার্ম পরেই এমপি নমিনেশন পেয়ে সংসদে গিয়েছেন। কিন্তু জনাব মাহবুব পাঁচ টার্ম সভাপতি হয়ে এখনো চেম্বার আঁকড়ে আছেন। কি মধু আছে সেখানে ?
উল্লেখ্য, বাংলাদেশের যত ট্রেড বডি আছে তন্মধ্যে সবচেয়ে ভাইটাল ( প্রানবন্ত) পোস্ট হলো চট্টগ্রাম চেম্বারের সভাপতি পদবিটি। কারন স্বাধীনতার পর থেকে যারাই চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বে এসেছিলেন তাঁদের অনেকেই পরবর্তীতে গিয়েছিলেন মন্ত্রী, এমপি, রাষ্ট্রদূত হতে শুরু করে দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে। তন্মধ্যে ৭ জনই হয়েছিলেন এমপি। তালিকায় দেখা যায়, ১৯৭৪ থেকে ১৯৭৮ সাল মেয়াদ পর্যন্ত থাকা চেম্বার প্রেসিডেন্ট এ এম জহিরুদ্দিন খান ১৯৭৯ তে এসে এমপি হয়েছিলেন। তিনি অবশ্য পরবর্তীতে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পরিকল্পনা মন্ত্রী ও শিল্পমন্ত্রী ছিলেন। চেম্বার প্রেসিডেন্ট হয়ে এর পর একে একে এমপি হয়ে আসেন আক্তারুজ্জামান চৌধুরী বাবু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সরওয়ার জামাল নিজাম, জাফরুল ইসলাম চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এম এ লতিফ । আরেক চেম্বার সভাপতি এস এম আবুল কালাম পরবর্তীতে এমপি হতে না পারলেও রাষ্ট্রদূত হয়েছিলেন। তবে চেম্বার সভাপতি না হয়েও শুধুমাত্র পরিচালক থেকে এমপি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন বর্তমানে সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম। তাই চেম্বার ও ব্যবসায়ী সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি পদবিটি একটি ভাইটাল পোস্ট, যা পরবর্তীতে অনেকের জন্য সৌভাগ্যই বয়ে আনে।
এ বিষয়ে জানতে চাইলে, চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, বিজিএমইএ পরিচালক ও চিটাগাং ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এম এ সালাম বলেন, ” যেখানেই হউক আমি জনাব মাহবুবুল আলমের সফলতা কামনা করি। তিনি একজন ভাল মানুষ ও গতিশীল নেতৃত্বের গুণাবলী সবই তাঁর আছে। তিনি একজন ডায়নামিক লিডার “।
দেশের খ্যাতনামা খাদ্য ও মিষ্টান্ন শিল্পগ্রুপ ফুলকলির পরিচালক ও পিউরিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. কফিল উদ্দিন বলেন, ” এমপি হওয়ার বিষয়টি এটা উনার ব্যক্তিগত ইচ্ছা। তবে খুব কাছে থেকে দেখা এই ব্যবসায়ী কমিউনিটি নেতা সম্পর্কে আমি বলতে চাই, তিনি এমপি হওয়ার যোগ্যতা রাখেন। দেশের সুবিখ্যাত বানিজ্যিক এলাকা খাতুনগন্জ ও আছদগন্জ ব্যবসায়ী সমাজের প্রিয় মুখ মাহবুবুল আলমের পর পর পাঁচবার চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট হওয়া তাঁর যোগ্যতা ও নেতৃত্বের সফলতা প্রমান করে। আমরা আশা করি তিনি পরবর্তীতে দেশের আরো বড় জায়গায় নেতৃত্ব দিবেন “। আরো জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের বর্তমান পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন বলেন, ” জনাব মাহবুবুল আলম যে পজিশনে আছেন এটাও অনেক বড় ও গুরুত্বপূর্ণ জায়গা। তিনি চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকাকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন বাংলাদেশের ইতিহাসে একটি বড় ও ঐতিহাসিক মুহূর্ত। আমি মনে করি, উনার যথেষ্ট যোগ্যতা ও সক্ষমতা রয়েছে “।
এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন,” মানুষের হায়াত, মউত, রিজিক, ক্ষমতা, সম্মান, সবই আল্লাহর ইচ্ছায়। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সেটা যে কোন জায়গা ও প্লাটফর্মেই করা যায় “।
মাহবুবুল আলম’র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ
এম. আলম গ্রুপ’র চেয়ারম্যান মাহবুবুল আলম পঞ্চম বারের মতো দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২০০২-২০০৪ মেয়াদে প্রথমবার, ২০০৫-২০০৬ মেয়াদে ২য় বারের মত চিটাগাং চেম্বার পরিচালক, ২০০৭-২০০৮ মেয়াদে সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি, ২০১৩-২০১৪, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৯ এবং ২০১৯-২০২১ মেয়াদে সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মাহবুবুল আলম ১৯৫৮ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম নুরুল আলম’র জ্যেষ্ঠ সন্তান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং অধ্যয়নকালে চাকসু’র সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি আমদানি-রপ্তানীসহ বহুমূখী ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করে ভোগ্যপণ্য আমদানিতে অন্যতম নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন’র সভাপতির পদ অলংকৃত করছেন। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিঃ’র ভাইস-চেয়ারম্যান, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটির গভর্ণিং বোর্ডের সদস্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র বোর্ড মেম্বার, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র সদস্য, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান, সার্জিস্কোপ হসপিটাল লিঃ’র ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান, এ্যাকুয়া ফুডস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক, ক্রাউন স্টীল লিঃ, এম. আলম গ্যাস স্টেশন লিঃ এবং আনোয়ারা আলম ফাউন্ডেশন’র চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক, সার্ক চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্ট (বিল্ড)’র সাবেক ট্রাস্টি চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি। এছাড়া সমাজসেবী ও বিদ্যোৎসাহী মাহবুবুল আলম দালাইনগর হাই স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান, এনায়েত বাজারস্থ মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্ণিং বডির চেয়ারম্যান ও গহিরা আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যানসহ অসংখ্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এবারে চট্টগ্রাম চেম্বারের ( ২০২১- ২০২২, ২০২২- ২০২৩) মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হলেন, সিনিয়র সহ- সভাপতি – তরফদার মোঃ রুহুল আমিন- ব্যবস্থাপনা পরিচালক, সাইফ পাওয়ারটেক লিঃ।
সহ- সভাপতি -সৈয়দ মোহাম্মদ তানভীর, ব্যবস্থাপনা পরিচালক, প্যাসিফিক জিন্স লিঃ। এছাড়াও আছেন, এ.এস. শিপিং লাইন্স’র স্বত্বাধিকারী মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), আর.এস.বি. ইন্ডাষ্ট্রিয়াল লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, গোল্ডেন কন্টেইনার্স লিঃ’র পরিচালক বেনাজির চৌধুরী নিশান, ম্যাফ সুজ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা, সিপিডিএল’র ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন, কেএসআরএম স্টীল প্ল্যান্ট লিঃ’র পরিচালক মোঃ শাহরিয়ার জাহান, পাওয়ারবাংলা কর্পোরেশন’র স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, গোগ্রীন পেপার কাপ ইন্ডাষ্ট্রি’র ব্যবস্থাপনা পার্টনার এস. এম. তাসিন জোনায়েদ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব, বেঞ্চমার্ক এ্যাপারেলস লিঃ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা ফৌজুল আলেফ খান, সুপার সিলিকা বাংলাদেশ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ, সিলভার সিন্ডিকেট’র স্বত্বাধিকারী এ. কে. এম. আক্তার হোসেন, জে. এন. শিপিং লাইন্স’র স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী, নাহার পোল্ট্রি’র স্বত্বাধিকারী মোঃ রকিবুর রহমান, ফ্যাশন ওয়াচ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, ইলেক্ট্রো ট্যাব’র স্বত্বাধিকারী তানভীর মোস্তফা চৌধুরী, ফয়সাল ট্রেডার্স’র স্বত্বাধিকারী মোঃ ইফতেখার ফয়সাল, এফ. এ. ট্রেডিং’র স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এন. আলম মৎস্য খামার’র স্বত্বাধিকারী মোহাম্মদ নাসিরুল আলম, ইসলাম মোটরস্ লিঃ’র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ও পোর্টল্যান্ড অটোস’র স্বত্বাধিকারী মোঃ ওমর ফারুক।
…….. স্পেশাল রিপোর্ট। সরোয়ার আমিন বাবু।(কমিউনিটি টিভির নিয়মিত বিভাগ কর্পোরেট কমিউনিটি। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিজনেস ও কর্পোরেট সেক্টরে নেতৃত্বদানকারী ও বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের নিয়ে এই বিভাগে স্পেশাল রিপোর্ট ও নিউজ ফিচার করা হয়। এ বিষয়ে কোন তথ্য পাঠাতে পারেন ইমেইলে communitytvnews@gmail.com )
























