KSRM
Home কমিউনিটি প্রধানমন্ত্রী নিজের নামে চান না দেশের সর্ববৃহৎ সোলার পার্ক

প্রধানমন্ত্রী নিজের নামে চান না দেশের সর্ববৃহৎ সোলার পার্ক

0

জাতীয়/নিউজ ডেস্ক :

প্রস্তাবিত একশ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পার্কের নামকরণ নিজের নামে করার প্রস্তাবের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার(১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ বিরোধিতা করেন।
একনেক সভা শেষে ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সূত্রে জানা যায়, একনেক বৈঠক পর্যন্ত এর নাম ছিল শেখ হাসিনা সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর। প্রধানমন্ত্রী এই নামকরণে ঘোরতর আপত্তি করেছেন। তিনি বলেছেন, এতে তার নাম থাকবে না। কমিটির সদস্যরা তার নামে নামকরণে একাধিকবার অনুরোধ করেন। নামকরণের বিষয়টি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে আগেই অনুমতি নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। সবাই বলেছেন, দেশের সব থেকে বড় সোলার পার্ক এটি, একটি আইকনিক প্রকল্প; এতে আপনার নাম থাকা উচিত। এ জন্য উনাকে বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু জবাবে তিনি বলেছেন, হবে না, হবে না, হবে না। পরে উনার জোর আপত্তির পর শেখ হাসিনা অংশটি বাদ দিয়ে নামকরণ করা হয় “সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here