0

কমিউনিটি উন্নয়ন/শিক্ষা /নিউজ ডেস্ক :

মুসলিম জনগোষ্ঠীর শিক্ষার হার সবচেয়ে বেশী উজবেকিস্তান ১০০% ও কম আফগানিস্তান

সারাবিশ্বে আজ ৮ সেপ্টেম্বর স্বাক্ষরতা দিবস পালিত হচ্ছে। বিশ্বের মুসলিম কমিউনিটি বা জনগোষ্ঠীর দেশসমূহের ওয়ার্ল্ড রেংকিং এ দেখা যায়, মধ্য এশিয়ার দেশসমূহে সবচেয়ে বেশী স্বাক্ষরতার হার।
জন মিলার রিপোর্ট নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক প্রতিবেদনে বলা হয়, মধ্য এশিয়ার দেশসমূহ উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকস্থান, তুর্কমেনিস্তান ও আজারবাইজানে শিক্ষিতের হার ১০০%। এরমধ্যে উজবেকিস্তানই উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশ এগিয়ে। বিশ্বব্যাংক ও ইউনেস্কোর তথ্যেও এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে শিক্ষা ও স্বাক্ষরতার ইতিবাচক অগ্রগতি সম্পর্কে বলা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকায় তৎকালীন সমাজতান্ত্রিক আদর্শ ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচীর সুফল পায় এইসব দেশসমূহ। অবশ্য বর্তমানে দেশসমূহ স্বাধীন হলেও সেইসব শিক্ষা কর্মসূচী এখনও অব্যাহত রেখেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, তাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান শিক্ষা ও স্বাক্ষরতার দিক দিয়ে সবচেয়ে বেশী পিছিয়ে। সেখানে স্বাক্ষরতার হার ৩৮%। মধ্য এশিয়ার মুসলিম দেশসমূহ শিক্ষার আলোয় আলোকিত হলেও প্রতিবেশী আফগানিস্তান এখনো অনেকটা অন্ধকারেই বলা যায়। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি তালেবানরা ক্ষমতায় আসায় শিক্ষার প্রসারে আবারো অনিশ্চয়তা তৈরী হয়েছে আফগানিস্তানে। বিশেষ করে নারী শিক্ষায় বেশ কঠোরতা স্থবির করে তুলবে আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিকে। শিক্ষায় নারী ও পুরুষের মধ্যে সেখানে অনেক বৈষম্য বিদ্যমান। যেমন,এখন সেখানে পুরুষ ৫৫.৪৮% এবং নারী ২৯.৮১% শিক্ষিত।
অপরদিকে পাশের উজবেকিস্তানে শিক্ষা ও নাগরিক সুবিধায় নারী ও পুরুষ সমান অধিকার।
ইউনেস্কোর তথ্যমতে, আরো যেসব মুসলিম দেশ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে গড়পড়তা হিসেবে সেগুলো হলো সৌদি আরব ৯৫%, ইন্দোনেশিয়া ৯৪%, মালয়েশিয়া ৯৪%,ইরান ৯০%, জর্ডান ৯৬%, আরব আমিরাত ৯৪% ও তুরস্ক ৯৫%।
অপরদিকে সারাবিশ্বের মধ্যে প্রাপ্তবয়স্কদের স্বাক্ষরতার দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এর গড়পড়তা হার ৭৪.৭%।

 

……সূত্র : আন্তর্জাতিক গণমাধ্যম ও অনলাইন মিডিয়া।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here