কমিউনিটি সিকিউরিটি / নিউজ ডেস্ক :
আমেরিকা যুক্তরাষ্ট্রের U.S. Department of Defense (DoD)এর বিশেষজ্ঞ চিকিৎসক এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (RMP) রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিভিশনের ১০ জন কর্মকর্তাকে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণে তারা জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক চিকিৎসার মাধ্যমে সম্ভাব্য প্রাণঘাতি ও গুরুতরভাবে জখমের শিকার যেমন ব্যাপক রক্তক্ষরণ, আঘাতজনিত মানসিক সমস্যা, থার্ড ডিগ্রি পোড়া মানুষের জীবন রক্ষা এবং আহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস চালু রাখতে কীভাবে সহায়তা করতে হবে তা শিখেছেন। এছাড়াও প্রত্যেক কর্মকর্তাকে বাংলাদেশ থেকে সংগৃহীত জরুরি চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ ফার্স্ট-এইড কিট দেয়া হয়।৷ জানা যায়, যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ দূতাবাস কর্তৃক বাংলাদেশ -ব্যাপী আয়োজিত মেডিকেল ফার্স্ট রেসপন্ডার প্রশিক্ষণে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৬২০ এরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক সমঝোতা বাড়াতে যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের মাঝে একটি হলো এই মেডিকেল ফার্স্ট রেসপন্ডার প্রশিক্ষণ।
























