Home ইন্টারন্যাশনাল প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের T20 সিরিজ জয়

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের T20 সিরিজ জয়

0

স্পোর্টস/তারুণ্য/নিউজ ডেস্ক :

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতে আরো একটি ইতিহাস গড়লো টিম বাংলাদেশ।এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা।এটি নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
বুধবার বিকেল চারটায় টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন টম ল্যাথাম।
নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাটাকে রীতিমতো ধরাশায়ী কিউইদের ব্যাটসম্যানরা। ১৯.৩ ওভারেই অলআউট হয় ৯৩ রানে।মুস্তাফিজ ও নাসুম দুজনেই পকেটে পুরেছেন চারটি করে উইকেট।সাথে নাসুম অর্জন করেছেন দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টি তে একম্যাচে দুই ওভার মেডেন দেওয়ার কৃতিত্ব। মাত্র ১০ রান খরচ করেছেন নাসুম আর কাটার মাস্টার মুস্তাফিজ দিয়েছেন ১২ রান। তাদের পাশাপাশি মাহদী হাসান ও সাইফ উদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।প্রথম ওভারেই ব্ল্যাক-ক্যাপস্ অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রকে প্যাভিলিয়নে ফেরান নাসুম আহমেদ। দলীয় ১৬ রানে আবার সেই নাসুম আহমেদের শিকার ফিন অ্যালেন। ইয়ং কে সাথে নিয়ে ম্যাচের দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক টম ল্যাথাম।কিন্তু তাও বেশীক্ষণ স্হায়ী হয় নি।মাহদী হাসানের বলে স্ট্যাম্পিং এর শিকার হন ল্যাথাম।পরক্ষনেই নাসুম আহমেদের শিকার হেনরী নিকোলাস।এরপর ৪৮ বলে ৪৬ রান করা দায়িত্বশীল ইয়ং কে ফেরান মুস্তাফিজ।তারপর আর কেউই দলের দুঃসময়ে হাল ধরতে পারেন নি।একে একে ফেরেন গ্রান্ডহোম,টম ব্ল্যান্ডেল,কুল ম্যাকন্চি,আজাজ প্যাটেল ও টিকনার।হামিশ ব্যানেট ছিলেন ০ রানে অপরাজিত।

নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বরাবরের মতই মলীন টাইগারদের।দলীয় ৮ রানেই কুল ম্যাকন্চির বলে ক্যাচের শিকার লিটন কুমার দাস।৫৪.৫৫ স্ট্রাইকরেটে ১১ বলে করেন মাত্র ৬ রান। এরপর সাকিবের শুরুটা বাউন্ডারি দিয়ে হলেও তিনিও ফিরেন ৮ বলে ৮ রান করে।মুশফিকুর রহিম ও খুলতে পারেন নি ব্যক্তিগত রানের খাতা।সিরিজে দ্বিতীয় বারের মতো ০ রানে ফিরেন তিনি।তারপর নাইম শেখ ও মাহমুদউল্লাহ গড়েন ৩৫ রানের জুটি।উইকেট ধরে রাখতে গিয়ে অবশ্য ধীরগতির হয়ে যায় স্কোরকার্ড। নাইম শেখ ফেরেন দলীয় ৬৭ রানে,৩৬ বলে ২৯ রানের ইনিংসে হাঁকান একটি করে ছয় ও চার।এরপরে আফিফ হোসেনকে সাথে নিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেন বাংলার সর্বকালের সেরা ফিনিশার মাহমুদউল্লাহ রিয়াদ।
দুই ছক্কা ও এক চারে রাঙানো ইনিংসে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ করেন ৪৮ বলে ৪৩ এবং আফিফ করেন ১০ বলে ৬ রান।এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। ম্যাচ সেরা হন ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট শিকারী নাসুম আহমেদ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেল চারটায়।

…….রাকিবুল হাসান জুবাইর।
স্পোর্টস রিপোর্টার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here