এনআরবি কমিউনিটি নিউজ /নিউজ ডেস্ক :
মুজিব বর্ষ উপলক্ষে ওমানে কর্মরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় চলছে। এরই অংশ হিসেবে ২২ মে ওমানের সূর প্রদেশে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান ও এম্বেসির কাউন্সিলর (লেবার) হুমকি কবির।
“এনআরবি সিআইপি এসোসিয়েশন” এর জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারী, ওমান ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, রিল্যাক্স ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ইদ্রিছ সিআইপি’র ওমানের সূরস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ ইদ্রিছ সিআইপি’র পরিচালনায় মতবিনিময় সভায় মুজিব বর্ষের গুরুত্ব ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটির সিনিয়র পার্সন ডা. মোহাম্মদ শোয়াইব। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সূর শাখার সভাপতি মোহাম্মদ মুছা, সূরের বিশিষ্ট ব্যবসায়ী এখলাস মিয়া প্রমুখ।
………. কমিউনিটি টিভির নিয়মিত বিভাগ এনআরবি কমিউনিটি নিউজ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নিউজগুলো এ বিভাগে পাঠাতে পারেন ইমেইলে
communitytvnews@gmail.com
























