KSRM
Home ইন্টারন্যাশনাল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ও ভারতের দল ঘোষনা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ও ভারতের দল ঘোষনা

0

স্পোর্টস/তারুণ্য /নিউজ ডেস্ক:

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
দলে নেই কোন নতুন চমক।নিউজিল্যান্ড সিরিজ থেকেই বেছে নেওয়া হয়েছে সবাইকে।নিউজিল্যান্ড সিরিজে দলে থাকাদের মধ্যে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।দলে না থাকা তামিম অটুট রয়েছেন তাঁর সেদিনের কথায়।তিনি গত ১লা সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে জানিয়ে দিয়েছিলেন নিজের বক্তব্য। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সেচ্ছায় বিশ্বকাপ খেলবেন না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১ টার দিকে মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে দল ঘোষণা করেন বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। উপস্থিত ছিলেন আরো দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।
মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন এই দলে যথারীতি পেসার অ্যাটাকে রয়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও পেসার অলরাউন্ডার সাইফ উদ্দিন।
স্পিনাররা হলেন সাকিব আল হাসান,নাসুম আহমেদ ও মাহদী হাসান।
নতুনদের মধ্যে আরো আছেন আফিফ হোসেন,নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী।
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্লে অফ খেলার মাধ্যমে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ দল – মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক) আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
স্ট্যান্ড বাই – রুবেল হোসেন, আমিনুল ইসলাম।

ভারতের দল ঘোষণা :
এদিকে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইন্ডিয়া। ৮ সেপ্টেম্বর রোজ বুধবার রাতে এই দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা BCCI ।
১৫ সদস্যের দলে জায়গা হয় নি ভারতের অন্যতম সেরা ওপেনার শিখর ধাওয়ানের। উল্লেখযোগ্যদের মধ্যে আরো বাদ পড়েছেন কুলদিপ যাদব ও চাহাল। ধাওয়ানের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক চেতন শর্মা বলেন, ”অভিজ্ঞ ধাওয়ানকে না নেওয়ার কারন এই মুহুর্তে বলতে পারছি না আমি।তবে সে আমাদের কাছে এখনো অতি মূল্যবান এবং খুব শীগ্রই আবার দলে আসবে সে।”
তবে অবাক হওয়ার বিষয় হলো ২০১৭ সালের পর আবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন রবিচন্দ্র অশ্বীন।এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি তে অভিষেক হওয়া সূর্যকুমার যাদব ও ইশান কিষান যথারীতি জায়গা ধরে রেখেছেন দলে।
দলের তিন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া,আকসার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। আকসারের আগমনে বাদ পড়েছেন ক্রুনাল পান্ডিয়া।দলের পেস বোলিং অ্যাটাকে আছেন মোহাম্মদ শামি, জাসপ্রিত বোমরাহ ও ভুবনেশ্বর কুমার।
দলের মেন্টর হিসেবে থাকছেন ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কালজয়ী অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনি।২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ যাত্রা।
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

অপেক্ষমাণ: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

 

……. রাকিবুল হাসান জুবাইর
স্পোর্টস রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here