Home কমিউনিটি পারমাণবিক যুগে বাংলাদেশ। বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর স্থাপন

পারমাণবিক যুগে বাংলাদেশ। বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর স্থাপন

0

জাতীয়/হাইটেক/নিউজ ডেস্ক :

রুপপুরে নির্মিতব্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রথম রিএক্টর স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেল। রোববার(১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই প্রেসার ভেসেল বা চুল্লি স্থাপনকাজ উদ্বোধন করেন।
বিশ্লেষকরা বলছেন, এটা বাংলাদেশের পারমাণবিক যুগে প্রবেশের প্রথম ধাপ।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আরেকটি পাওয়ার প্লান্ট আমরা করবো। আমার ইচ্ছা- পদ্মার ওপারেই অর্থাৎ দক্ষিণাঞ্চলে করার। আমরা জায়গা খুঁজছি এবং আশা করি, এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না।’
‘এখানে যদি আরেকটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আমরা করতে পারি, তাহলে বিদ্যুতের জন্য আমাদের আর অসুবিধা হবে না’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই পাওয়ার প্লান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি। যদিও দক্ষিণাঞ্চলে শক্ত মাটিওয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন।
তিনি বলেন, ‘বিভিন্ন দিক এবং বিভিন্ন জায়গা আমরা সার্ভে করছি, আরেকটি পাওয়ার প্লান্ট আমরা করবো। কোথায় ভালো জায়গা পাই এবং আমরা সেটা করতে পারবো।’
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি মনে করি, এই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুত ঘরে ঘরে পৌঁছে যাবে ; ইতোমধ্যে আমরা সঞ্চালন লাইন নির্মাণের কাজ শুরু করে দিয়েছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৩ সালে আমাদের প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হয়ে যাবে।
উল্লেখ্য, বিশ্লেষকদের মতে, বর্তমানে বিভিন্নভাবে উৎপাদিত বিদ্যুৎ এর প্রতি ইউনিটের দাম প্রায় ১৫ টাকা থেকে ১৭ টাকা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলে তখন সেখান থেকে প্রতি ইউনিটের দাম হবে সাড়ে ৫ টাকা থেকে ৬ টাকা। এতে বিদ্যুৎ উৎপাদন ও উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।

……ছবি : পিআইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here