KSRM
Home কমিউনিটি এফবিসিসিআই এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে দেশব্যাপী মাস্ক বিতরন

এফবিসিসিআই এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে দেশব্যাপী মাস্ক বিতরন

0

কমিউনিটি সেবা /জনস্বাস্থ্য /নিউজ ডেস্ক :

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ(এফবিসিসিআই)এর উদ্যোগে করোনা দূর্যোগ থেকে উত্তরনে সাধারণ মানুষের মাঝে মাস্ক সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার(১৯ জুলাই) চট্টগ্রামে পাহাড়তলী সাগরিকা গরু বাজার এলাকায় এফবিসিসিআই এর পক্ষ থেকে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নেতৃবৃন্দ কোরবানির গরু ক্রেতা বিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করা হয়। উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিমের নেতৃত্বে চট্টগ্রাম উইম্যান চেম্বারের ডাইরেক্টর মোস্তারী মোরশেদ স্মৃতি এইসব মাস্ক বিতরণ করেন পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম সহ মাস্ক বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমাসের্র সিনিয়র প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন পরিচালক কাজী তুহিন আক্তার, প্রতিষ্ঠাতা সদস্য জুবাইরা সাকি জিপসী এবং আনোয়ারা রিনু।
উল্লেখ্য, করোনা দূর্যোগ মোকাবেলায় এফবিসিসিআই এর নেত্রী মনোয়ারা হাকিম আলির নেতৃত্বে চট্টগ্রাম জেলার মীরশরাই, পেকুয়া, হালিশহর, ষোলশহর, পাহাড়তলী, সদরঘাট, মাঝির ঘাট, ফিরিঙ্গি বাজার, পাচলাইশ-এ মাস্ক ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here