KSRM
Home কমিউনিটি “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি”। বিশ্ব শিশু দিবস ও শিশু...

“শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি”। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

0

শিশু কিশোর /জনকল্যাণ/ নিউজ ডেস্ক :

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। একই সঙ্গে ৪ থেকে ১০ অক্টোবর দেশে পালিত হবে শিশু অধিকার সপ্তাহ -২০২১। এবারের প্রতিপাদ্য-শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি। প্রতিবছরের মতো এবারও এই সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। একই সঙ্গে ৫ অক্টোবর পালন করা হবে জাতীয় কন্যাশিশু দিবস।এবারে জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য-আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব।
বাংলাদেশ শিশু একাডেমি, ইউনিসেফসহ দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিগুলো হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে আলোচনাসভা।

এদিকে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমি আয়োজিত দিবসটি উদ্বোধন করা হয়। সোমবার( ৪ অক্টোবর) বিকেলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।
তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের ন্যায্য অধিকার রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারী করোনার কারণে শিশুরা প্রায় পৌণে দুই বছর আনন্দ-বিনোদন থেকে বঞ্চিত ছিল। বর্তমানে করোনার সংক্রমণ দুই শতাংশের নীচে নেমে এসেছে। আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চললে এদেশ থেকে করোনা চিরতরে চলে যাবে। আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শিশুদেরকে স্বাভাবিকভাবে বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। শিশু অধিকার যাতে লংঘিত না হয় সে বিষয়ে সকল অভিভাবকসহ সংশ্লিষ্টদেরকে আরো সচেতন হতে হবে। আমরা প্রত্যেক শিশুর সমান অধিকার নিশ্চিত করতে পারলে শিশুদের বাসযোগ্য বাংলাদেশ গড়া সম্ভব হবে।
তিনি আরো বলেন, শিশু সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও সংগঠনগুলো এগিয়ে আসলে শিশু নির্যাতন বন্ধসহ শিশুশ্রম আইন ও শিশু নীতি বাস্তবায়ন হবে। বর্তমান সরকারের উন্নয়নের অব্যাহত থাকলে আগামী ২০৪১ সালের মধ্যে শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তবে শিশুর নেতৃত্ব বিকাশে এখন থেকে স্কুল পর্যায়ে উদ্যোগ নিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু.মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে ও শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক এডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল আবছার ভূঁঞা। বক্তব্য রাখেন চট্টগ্রাম শিশু একাডেমির প্রশিক্ষণার্থী নুসরাত জাহান প্রীতি ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী মোঃ রাব্বি মিয়া। শিশু বিকাশ কেন্দ্রের নিবাসী মোঃ মঈনুদ্দিন তানভীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শিশু একাডেমির প্রশিক্ষণার্থী অপ্সরা রায় পবিত্র গীতা পাঠ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here