নিউজ ডেস্ক :
প্রতিটি ক্যালেন্ডারেই ফুটে উঠে অপার সৌন্দর্য্য ও গভীর শৈল্পিকবোধ। বিমূর্ত হয়ে ওঠে অপরূপ সৃজনশীলতা, প্রকাশ পায় মননশীলতা। উদ্ভাসিত হয় চিত্রকলা,আলোকচিত্র,ভাষা,কৃষ্টি,সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য,জীবনালেখ্য কিংবা নিরেট কোন বাস্তবতা। উপযুক্ত ও উন্মুক্ত প্রদর্শণী না থাকায় চোখের আড়ালে ও মনের অন্তরালে থেকে যায় এসব আকর্ষণীয় ক্যালেন্ডার গুলো। ব্র্যান্ড বিল্ডিং, ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও ক্যালেন্ডার বিশেষ ভূমিকা রাখে। ক্যালেন্ডারের বিভিন্ন শৈল্পিক দিকগুলো সব মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিবারের মত এবারেও শুরু হতে যাচ্ছে এই ক্যালেন্ডার প্রদর্শনী। ব্র্যান্ড রিসার্চ প্রতিষ্ঠান বিবিআই ( ব্র্যান্ড ব্র্যান্ডিং ইনিশিয়েটিভ) প্রতি বছর আয়োজন করে এই ক্যালেন্ডার এক্সিবিশন। ২০১৭ সালে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম তারা ক্যালেন্ডার প্রদর্শনী আয়োজন করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। তখন থেকে প্রতিবছর নিয়মিত এই প্রদর্শনী করছে তারা। সমন্বয়কারী ও সহযোগী হিসেবে থাকে সবুজ পাঠশালা, পুরানা, মিডিয়া স্কাই ও শৈল্পিক বাংলাদেশ। তবে করোনা মহামারীর কারনে এবারে এই প্রদর্শনী হচ্ছে অনলাইন গ্যালারীতে। আয়োজক সূত্রে জানা যায়, যে কোন কর্পোরেট কোম্পানী, ব্যবসায়ী প্রতিষ্ঠান,ব্যাংক,বীমা, সংস্থা, ক্লাব, সংগঠন থেকে প্রকাশিত ২০২১ সালের ওয়াল ও ডেস্ক ক্যালেন্ডার গুলো প্রদর্শনীতে স্থান পাবে। সেরা ক্যালেন্ডারের জন্য রয়েছে আকর্ষনীয় পুরষ্কার ও ব্র্যান্ডিং সুবিধা। এবারের এই ক্যালেন্ডার এক্সিবিশন ২০২১ সবার জন্য উন্মুক্ত। অনলাইন গ্যালারী ও উন্মুক্ত প্লাটফর্মে হওয়ায় এবারে এই প্রদর্শনী আন্তর্জাতিক মাত্রা পাবে।এতে দর্শনার্থী বা ভিওয়ার্স অনেক বাড়বে। কারন যে কেউ ঘরে বা অফিস থেকে মোবাইল বা কম্পিউটারে ফেইসবুক পেইজ Calendar Exhibition বা ওয়েবসাইট calendarexhibition.com ক্লিক করে সহজেই ভিজিট করতে পারবেন। আয়োজকরা বলেন, ১৪ জানুয়ারি থেকে যে কোন কোম্পানি, প্রতিষ্ঠান বা ক্লাব সংগঠন এবারে ২০২১ সালে প্রকাশিত ক্যালেন্ডারগুলো স্ক্যান করে বা ভাল ইমেজ ফটো করে পাঠাতে পারবেন calendarexhibition@gmail.com ইমেইলে বা Calendar Exhibition ফেইসবুক পেইজ মেসেঞ্জারে । যত আগে পাঠাবেন তত আগে বেশি প্রচার ও ব্র্যান্ডিং হবে। জুরী বোর্ড কর্তৃক সেরা ক্যালেন্ডাগুলো পাবে আকর্ষণীয় পুরস্কার।
১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে হবে ভিডিও লাইভ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি হবে সেরা ক্যালেন্ডারসমূহের ঘোষণা।
( ছবির ক্যাপশান: ফাইল ছবি। গতবারের ক্যালেন্ডার এক্সিবিশন).
























