KSRM
Home কমিউনিটি শরীরে হেপাটাইটিস-বি ভাইরাসের উপস্থিতি ও অতিরিক্ত মেদ লিভারের রোগের প্রধান কারণ :...

শরীরে হেপাটাইটিস-বি ভাইরাসের উপস্থিতি ও অতিরিক্ত মেদ লিভারের রোগের প্রধান কারণ : ডা. স্বপ্নীল

0

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, লিভারের বিভিন্ন রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরি। দীর্ঘদিন ধরে শরীরে হেপাটাইটিস-বি ভাইরাসের উপস্থিতি, অতিরিক্ত মেদ লিভারের রোগের প্রধান কারণ।
শুক্রবার ১৪ জুলাই দুপুর ৩ টায় সিলেট এর একটি অভিজাত হোটেল এর হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস) সিলেট এর আয়োজনে নারী উদ্যোক্তা সৃষ্টি ও ক্যাপাসিটি বিল্ডিং এর লক্ষে জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি তার লেকচারে এসব কথা বলেন।
কর্মশালায় তিনি লিভার রোগের বিভিন্ন ধরণ ও তার চিকিৎসা সম্পর্কে  আলোচনা করেন।  তিনি লিভার রোগ নিয়ে করা বিভিন্ন গবেষণা ও সহযোগীর সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত স্টেম সেল থেরাপি সম্পর্কে লেকচার দেন।  এছাড়া কর্মশালায় উপস্থিত গ্রাসরুটস এর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা.স্বপ্নীল।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস) এর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here