কমিউনিটি সেবা/ নৌবাহিনী/ নিউজ ডেস্ক :
দুর্গম পাহাড়ের পাদদেশে বসবাস করে অনেক শ্রমজীবী মানুষ। লকডাউনের প্রভাবে বিপর্যস্ত তাদের জীবন জীবিকা। করোনা দূর্যোগে অন্য সবার মত মানবিক বিপর্যয়ের শিকার এইসব পাহাড়ি জনগোষ্ঠী। ঝুকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারনে অনেকে তাদের জন্য ত্রাণ নিয়ে যেতে পারে না। এই দুঃসময়ে ত্রাণ কর্তার ভূমিকায় এগিয়ে গেল বাংলাদেশ নৌবাহিনী। চলমান লকডাউন ও করোনা দুর্যোগের মধ্যে কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি জনপদে অসহায় ও দরিদ্র মানুষকে মানবিক সহায়তা দিল নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটি। রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই এর কিছু পাহাড়ী এলাকায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্য, অর্থ সহায়তাসহ নানা মানবিক সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির নৌসদস্যরা ত্রাণের বস্তাগুলো কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় পৌছে দিতে দেখা যায়।
কাপ্তাই হ্রদের (লেক) আশেপাশে গভাঘোনা, বাঙ্গালি পাড়া, ধানপাতা পাড়া, বনিকটিলা, চেয়ারম্যান পাড়া, হেডম্যান পাড়াসহ দুর্গম এলাকায় স্ব-শরীরে গিয়ে নিজেরা বস্তা কাঁধে তুলে নিয়ে নৌ বাহিনীর সদস্যরা এসব সহায়তা পৌঁছে দিছে দরিদ্র মানুষের ঘরে ঘরে।
কাপ্তাই নৌবাহিনীর কর্মকর্তারা জানান, কাপ্তাইয়ের প্রায় এক হাজার পরিবারের মধ্যে লকডাউন চলাকালীন নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এরমধ্যে প্রতিটি পরিবারকে দেয়া হচ্ছে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী। এছাড়াও ডাঙ্গাচর গরিব অসহায় দিনমজুর, কর্মহীন ১০০ পরিবারের মাঝে কমডোর সোয়াডস কমান্ড কর্তৃক চাল, ডাল, ছোলা, চিনি, আলু, লবণ, পেঁয়াজ, মুড়ি, তৈল, রসুন, আদা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া বিতরণ করা হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনস্থ এলাকাসমূহে এই ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ কর্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাটির কর্মকর্তারা।
জানা যায়, সামাজিক কল্যাণে পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
…… স্পেশাল রিপোর্ট। সরোয়ার আমিন বাবু।
ছবি ও তথ্য: রেজাউল করিম।
(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন communitytvnews@gmail.com )























