
পুলিশ বিভাগে রদবদল হয়ে পদোন্নতি পেয়েছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। এতে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন মোট ২৩ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ২৩ জনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী চট্টগ্রামে পুলিশ সুপার পদোন্নতি পেয়েছেন। চট্টগ্রামের বোয়ালখারীর সন্তান ওয়াহিদুল হক চৌধুরী সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন। ওয়াহিদুল হক চৌধুরী বিসিএস (পুলিশ) ২৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে সিএমপিতে এসি ডিবি, র্যাব, কক্সবাজার জেলা পুলিশ, পিবিআই, সিলেট মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতী প্রাপ্তরা হলেন— পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিমুল হক, পুলিশ সদরদপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলী, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আমীন হাওলাদার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভুঁঞা, মিশনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম, অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত হুমায়রা পারভীন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দীন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান এবং রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল-ফারুক।
























