KSRM
Home ইন্টারন্যাশনাল সাউথ আফ্রিকায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বিজয় দিবস পালন।

সাউথ আফ্রিকায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বিজয় দিবস পালন।

0

প্রবাসী নিউজ ডেস্ক : সাউথ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের উদ্যেগে ১৬ ডিসেম্বর ৪৯ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। যুবলীগের জোহানসবার্গ শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল এর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক ইসমাইল মাহমুদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাউথ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশন অফিসের কাউন্সেলর খালেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু নাসের হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামীম,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইউম, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি জি,এম বাদল মৃর্ধা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ সহ সাউথ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটি। বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ পরিবারের ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের কথা স্বরন করেন এবং রাজাকার জামাত শিবির ও বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here