সন্ধ্যার পরপরই গান দিয়ে শুরু হওয়া বেশ কয়েকটি বিখ্যাত ব্র্যান্ডের ফ্যাশন শো চলছিল। দীর্ঘ সময় প্রায় দুই ঘন্টা বিরতিহীন অনুষ্ঠান চলায় হল পরিপূর্ণ দর্শকরাও যেন হাঁপিয়ে উঠছিলেন। কিছু দর্শক চলেই যাচ্ছিলেন। কিন্তু উপস্থাপিকা স্মিতা চৌধুরীর কন্ঠে চিত্রনায়িকা অপু বিশ্বাসের আগমনের ঘোষণার সাথে সাথেই দর্শকদের মাঝে যেন আবারও ফিরে আসল প্রাণচাঞ্চল্য। সেলিব্রিটি অপু বিশ্বাস মঞ্চে উঠার সাথে সাথেই শুরু হল করতালি আর সেলফি তোলার হিড়িক। এতে বুঝা গেল এতক্ষণ ধরে আসলে সবাই তার জন্যই অপেক্ষা করছিলেন। চট্টগ্রামে অপু বিশ্বাসের জনপ্রিয়তা যে অনেকবেশী তা সত্যই প্রমানিত হলো আবারও।
অপু বিশ্বাস তার শুভেচ্ছা বক্তব্যেও স্মরণ করলেন ও কৃতজ্ঞতা জানালেন চট্টগ্রামবাসীকে। তিনি বললেন, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করে। চট্টগ্রাম তার প্রিয় শহরের মধ্যে একটি এবং তিনি চট্টগ্রামকে খুবই ভালবাসেন। তিনি আরো বলেন, ফ্যাশনের দিক দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম এখন অনেক এগিয়ে। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে ভালো করছেন ফ্যাশন ডিজাইনাররা। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের এমন একটি বড় ফ্যাশন শো-র আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
আলোঝলমলে মঞ্চে চট্টগ্রাম ও জাতীয় পর্যায়ের তারকা মডেলদের অংশগ্রহণে জমকালো ফ্যাশন প্যারেডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে একথাই বললেন জনপ্রিয় চিত্র নায়িকা অপু বিশ্বাস।
পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু এর বিশাল মোহনা হলে ছিল এই ফিউশন ইটস প্রেজেন্টস আর্ট-ফ্যাশন এন্ড বিয়ন্ড-২০২২ (সিজন-২)। শুক্রবার(২৫ মার্চ) রাতে রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা হলে লামোর ইভেন্ট প্ল্যানার এবং এট্যায়ার ক্লাব বিডি এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন।
অনুষ্ঠান শুরুতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, বারকোড এর কর্ণধার মঞ্জুরুল হক, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার আইভি হাসান, আয়োজক লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ হাসান, এট্যায়ার ক্লাব বিডির আরিফ রহমান, সবুজ স্বাধীন। অংশগ্রহণকসরী ফ্যাশন হাউস সমূহের উদ্যোক্তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঢাকা ও চট্টগ্রামের যেসব ফ্যাশন হাউজ এবং ব্র্যান্ডের পোশাক পরে তারকা মডেলরা ফ্যাশন প্যারেডে অংশ নেয় সেগুলো হলো আর্ট, ম্যানহুড, ব্লু মুন ফ্যাশন, জেন্টেলম্যান, অস্টিনা’স কচার, ট্রাফিক, এলিওনরা বাই নাবিলা নওশিন সূচনা, এন্টিক।
এক পর্যায়ে এন্টিক ফ্যাশন ব্র্যান্ডের সাথে চিত্র নায়িকা অপু বিশ্বাস মঞ্চ মাতিয়ে তোলেন । ফ্যাশন শো’র কোরিওগ্রাফ করেন বিশিষ্ট ফ্যাশন কোরিওগ্রাফার আশিকুর রহমান পনি।
ঈদের আগে চট্টগ্রাম নগরবাসীকে লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড এবং ব্র্যান্ড ফ্যাশন হাউজগুলোকে তুলে ধরারই ছিলো এই আয়োজন লক্ষ্য বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা, বললেন আয়োজকরা।
এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিলো ফিউশন ইটস, পাওয়ার্ড বাই স্পন্সর ফিট এলিগ্যান্স, প্লাটিনাম পার্টনার বিউটাইন রিভাইভ, ইন এসোসিয়েশন উইথ এনটিক, কো-পাওয়ার্ড বাই ওয়েস্ট উড বাই এমজেএ। ফ্যাশন এন্ড বিয়ন্ডের বিউটি পার্টনার- বিউটি বাফেট, ফুড পার্টনার লা এরিস্ট্রোক্রেসি, মিডিয়া পার্টনার ক্যানভাস, আইসটুডে। ফটোগ্রাফি পার্টনার স্টুডিও লরেঞ্জো, ইতারাত এবং স্টুডিও ব্যাকড্রপ।
পুরো অনুষ্ঠানের টিভি লাইভ স্ট্রিমিং এ ছিল কমিউনিটি স্টুডিও। টেকনিক্যাল টিমে ছিলেন টিটু টুটুল, সাগর, শাওন তোফায়েল। টিভি লাইভ স্ট্রিমিং এর মিডিয়া এডভাইজার ছিলেন সরোয়ার আমিন বাবু।
ফ্যাশন শো’র শেষে অংশগ্রহনকারী ফ্যাশন ব্র্যান্ডের উদ্যোক্তা এবং স্পন্সরদের হাতে ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।
আসন্ন ঈদকে সামনে রেখে নগরীর প্রায় অর্ধসহস্র আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে জমকালো এই আয়োজন ফ্যাশন ও গ্ল্যামার জগতে বেশ আলোড়ন তোলে।
























