KSRM
Home কমিউনিটি নিউজ কমিউনিটি সেবা। এবার মসজিদ পুলিশিং এর সূচনা করলেন ওসি মহসীন।

কমিউনিটি সেবা। এবার মসজিদ পুলিশিং এর সূচনা করলেন ওসি মহসীন।

0

নিউজ ডেস্ক :
হ্যালো ওসি, পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে সহযোগিতা করা, করোনা দূর্যোগে জরুরি ঔষধ সরবরাহ , ঘরে ঘরে অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া, শীত বস্ত্র বিতরণ, নিজে মাইকিং ইত্যাদি কমিউনিটি সেবাদানের পর এবার মসজিদ ভিত্তিক পুলিশিং এর সূচনা করলেন ওসি মোহাম্মদ মহসীন। সিএমপির নতুন কর্মস্থল ডবলমুরিং থানায় আসার পর তিনি নতুনভাবে নতুন উদ্যোগে মাঠে নেমেছেন। ইতিপূর্বে তিনি কোতোয়ালি থানায় ব্যতিক্রমী সব কমিউনিটি সেবা দিয়ে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করেন। আজ শুক্রবার (২২ জানুয়ারি) পাঠানটুলী গায়েবী মসজিদে জুম্মার নামাজের আগে উপস্থিত মুসল্লীদের মাঝে প্রতিবেশীর প্রতি সুসম্পর্ক ও সদাচরণ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, পবিত্র মুসলিম শরীফের একটি হাদিছে এসেছে, রসুল (সাঃ) বলেছেন,যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। বোখারী শরীফের পৃথক একটি হাদিছে এসেছে, রাসুল (সা.) বলেন, আল্লাহর কসম, ঐ ব্যক্তি মুমিন নয়; আল্লাহর কসম, ঐ ব্যক্তি মুমিন নয়; আল্লাহর কসম, ঐ ব্যক্তি মুমিন নয়। উপস্থিত সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ কোন ব্যক্তি মুমিন নয়? প্রতি উত্তরে তিনি বললেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়।’
অথচ আমরা খুবই ঠুনকো বিষয় নিয়েও প্রতিবেশীর সাথে বিবাদে জড়াই, তার ক্ষতি করতে উঠেপড়ে লাগি। ”
কমিউনিটি সেবার এই নতুন কনসেপ্ট নিয়ে জানতে চাইলে ওসি মোহাম্মদ মহসীন আরো বলেন,
আমি পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা মুছতে চাই। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। তাই এই মসজিদ পুলিশিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here