কমিউনিটির জীবনমান উন্নয়ন। নিউজ ডেস্ক :
রোহিঙ্গা শরনার্থী ও বৃহত্তর স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে বড় অংকের অনুদান আসছে বিশ্বব্যাংক থেকে।
বিশ্বব্যাংক ঢাকাস্থ অফিসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ(ইআরডি)সূত্রে জানা যায়, মূলত শিশু কিশোর, যুবক ও তাদের কমিউনিটির জীবনমান উন্নয়নে এই অনুদান দেওয়া হবে। এর পরিমাণ ২০০ মিলিয়ন বা ২০ কোটি মার্কিন ডলার। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এই বিষয়ে প্রকল্পটি তৈরী করবে। তবে প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পেলেই বিশ্বব্যাংকের সাথে এ বিষয়ে চুক্তি হবে। সূত্রে আরো জানা যায়, ২০২৪ সাল নাগাদ রোহিঙ্গা শরনার্থী ও কক্সবাজারের স্থানীয় কমিউনিটির শিশ,কিশোর, যুবকদের মৌলিক দক্ষতা, সামাজিক আদর্শ ও নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা অনুশীলনে এ অর্থ ব্যয় করা হবে। তাছাড়াও করোনা দূর্যোগ পরবর্তী স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরীতেও এই প্রকল্পে কাজ করা হবে।
























