Home কমিউনিটি ওম্যান কমিউনিটি আইকন হিসেবে সম্মাননা পেলেন মোস্তারী স্মৃতি।

ওম্যান কমিউনিটি আইকন হিসেবে সম্মাননা পেলেন মোস্তারী স্মৃতি।

0

কমিউনিটি আইকন/ নিউজ ডেস্ক :
করোনা দূর্যোগে কোভিড-১৯ চ্যালেন্জ মোকাবেলা করে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ায় ওম্যান কমিউনিটি আইকন হিসেবে সম্মাননা পেলেন বিশিষ্ট নারীনেত্রী মোস্তারী মোরশেদ স্মৃতি। ৮ মার্চ দুপুরে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে হোটেল আগ্রাবাদে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এবারে কোভিড মোকাবেলায় অবদান রাখায় ওম্যান চেম্বার ৩৭ জন সাহসী নারীকে সম্মাননা দেয়। উল্লেখ্য, উইমেন চেম্বারের অন্যতম পরিচালক মোস্তারী মোরশেদ স্মৃতি বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তিনি বেসরকারী নারী কারা পরিদর্শক। নারীর আত্মকর্মসংস্থানে দীর্ঘদিন পশ্চাৎপদ নারীদের উৎসাহ দিয়ে কাজ করে যাচ্ছেন এই ওম্যান কমিউনিটি নেত্রী। করোনা দূর্যোগে অসহায় পরিবারের ঘরে ঘরে খাবার ও ঔষধ পৌঁছে দেওয়ার কাজেও তিনি মানবিক অবদান রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here